শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ডলার দেবে জাপান
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ডলার দেবে জাপান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ভাসানচরের রোহিঙ্গাদের জন্য দুই মিলিয়ন (২০ লাখ) মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।
শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় যে দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে, এর মধ্যে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরকে। আর বিশ্ব খাদ্য কর্মসূচি-ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।
দুই সংস্থা প্রাপ্ত অর্থ ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ।
রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়।
ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 