শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার যে কোন সময় ইউক্রেন আক্রমণের ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে : বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার যে কোন সময় ইউক্রেন আক্রমণের ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে : বাইডেন
৯৪১ বার পঠিত
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার যে কোন সময় ইউক্রেন আক্রমণের ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে : বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ আগামী মাসে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে বলেবৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদ্যমির জেলেন্সকিকে সতর্ক করেছেন।হোয়াইট হাউজের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বৃহস্পতিবার রাশিয়া জানায়, আমেরিকা রাশিয়ার দাবিগুলো প্রত্যাখ্যান করার পর পূর্ব ইউরোপের উত্তেজনা শিথিল হবার “আশাবাদের কারণ তেমন একটা নেই”।দাবিগুলো হলো, ইউক্রেনকে নেটোর সদস্যপদ থেকে বিরত রাখা এবং রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলি থেকে পশ্চিমাদের মোতায়েন করা সেনা ও অস্ত্র প্রত্যাহার করা।

বৃহস্পতিবার বাইডেন ক্রমবর্ধমান এই উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করার জন্য প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে কথা বলেছেন।পরে, ইউক্রেনের প্রেসিডেন্ট টুইট করেন যে, তিনি ও বাইডেন ইউক্রেনের জন্য বাড়তি আর্থিক সহায়তার বিষয়েও কথা বলেছেন।

ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানির কর্মকর্তারা বুধবার প্যারিসে আলোচনায় বসেন এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বার্লিনে আরেক দফা আলোচনায় বসতে সম্মত হন। ক্রেমলিন দূত দ্যমিত্রি কোজাক জানান, সংশ্লিষ্ট পক্ষগুলি পূর্ব ইউক্রেনে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে।

ইউক্রেন বিষয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রীনফিল্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, “ইউক্রেনের সীমান্তে ১,০০০০০০ এরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে এবং রাশিয়া ইউক্রেনকে অস্থিতিশীল করার উদ্দেশ্য অন্যান্য কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘের সনদের জন্য একটি স্পষ্ট হুমকিস্বরূপ।ঘটনা কোনদিকে গড়ায় তার জন্য প্রতীক্ষা করার সময় এটি নয়। নিরাপত্তা পরিষদের পূর্ণ মনোযোগ এখন প্রয়োজন, এবং আমরা সোমবার সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনার জন্য উন্মুখ।”

নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে রাশিয়া অন্যতম এবং যেকোনো প্রস্তাবে রাশিয়ার ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।

এএফপি’র মতে, টমাস-গ্রীনফিল্ড বলেছেন, বৈঠকটির লক্ষ্য হচ্ছে রাশিয়ার কর্মকাণ্ড উন্মোচন করা এবং ইউক্রেন সম্পর্কে তার আগ্রাসী ভঙ্গির জন্য ক্রেমলিনকে বিচ্ছিন্ন করা।

যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণের আশঙ্কা থেকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার ১লাখেরও বেশি সেনা সমাবেশের প্রতিবাদ আব্যাহত রেখেছে যদিও মস্কো বলেছে যে ইউক্রেন আক্রমণের কোন ইচ্ছা তাদের নেই।

এদিকে ইউক্রেনে আমেরিকান সৈন্য পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করে বাইডেন রাশিয়াকে বারবার সতর্ক করেছেন যে, রাশিয়া যদি সীমান্ত অতিক্রম করে এবং ইউক্রেনে আক্রমণ করে তবে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প