শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাকের আড়ালে ‘মাদক ব্যবসার অভিযোগে- বিদেশি নারী গ্রেফতার
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পোশাকের আড়ালে ‘মাদক ব্যবসার অভিযোগে- বিদেশি নারী গ্রেফতার
৬৬৭ বার পঠিত
রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোশাকের আড়ালে ‘মাদক ব্যবসার অভিযোগে- বিদেশি নারী গ্রেফতার

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ব্যবসায়ীর আমন্ত্রণে বতসোয়ানার নারী ‘তিন কেজি হেরোইন’ নিয়ে বাংলাদেশে এসেছিলেন, সেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের জন্য পোশাক কেনার মধ্যস্থতা বা বায়িং হাউসের ব্যবসার আড়ালে মাদকের কারবার করার অভিযোগে পুলিশ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মহিবুল ইসলাম (মাসুদ)।

পুলিশের দাবি, এই ব্যবসায়ীর আমন্ত্রণেই তিন কেজি হেরোইন নিয়ে বসতোয়ানা থেকে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন সেই দেশের নাগরিক লেসেডি মোলাপিসি। এই নারীকে ২৫ জানুয়ারি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী মহিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় গত বুধবার।

মহিবুল ইসলাম ও বতসোয়ানার নারী লেসেডি মোলাপিসি আন্তদেশীয় মাদক পাচার চক্রের সদস্য বলে দাবি করে পুলিশ বলছে, বতসোয়ানা, কাতার ও ভারতে এই চক্রের সদস্যরা সক্রিয়।

এই ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বলেন, পুলিশ এখন চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছে। লেসেডির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। উল্লেখ্য, বতসোয়ানায় বাংলাদেশের দূতাবাস নেই।

বিমানবন্দর থানায় মাদকের মামলার পর গত সোমবার লেসেডিকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে তাঁকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়। আর ব্যবসায়ী মহিবুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয় গতকাল।

মহিবুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানায়। ১৫ বছর ধরে তিনি ঢাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, উত্তরার ১২ নম্বর সেক্টরে তাঁর বায়িং হাউস মেহরাব ইন্ডাস্ট্রিজের কার্যালয়। তবে তিন মাস ধরে তিনি কার্যালয়ের ভাড়া পরিশোধ করেন না। আর রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিজেকে ব্যবসায়ী দাবি করলেও মহিবুল এ-সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি।পুলিশ সূত্র আরও জানায়, মহিবুল ইসলাম বতসোয়ানার নারীকে বাংলাদেশে আসার আমন্ত্রণপত্র পাঠানোর কথা স্বীকার করেছেন। তবে তিনি ই-মেইল না করে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।

এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় নামার পর লেসেডি মোলাপিসির কমলাপুরের একটি আবাসিক হোটেলে যাওয়ার কথা ছিল। সেখানে তাঁর কাছ থেকে এক ব্যক্তি মাদকের ব্যাগগুলো সংগ্রহ করবেন বলে তাঁকে বলা ছিল। পুলিশ এখন হেরোইনের ব্যাগগুলো যার সংগ্রহ করার কথা ছিল, তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছে। বিমানবন্দরে এক ব্যক্তি ওই নারীকে নিতে এসেছিলেন। তাঁকেও শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে লেসেডি জানিয়েছেন, বতসোয়ানায় বিভিন্ন জায়গায় হেরোইন তৈরি হয়। ইভান চোকাকো নামের এক ব্যক্তি তাঁকে হেরোইন দিয়ে বাংলাদেশে পাঠান। ঢাকার কমলাপুর ও ফার্মগেটে দুটি হোটেলে তাঁর জন্য দুটি কামরা আগাম বুকিং দিয়ে রাখেন ভারতে থাকা চক্রের এক সদস্য।

জিজ্ঞাসাবাদে লেসেডি নিজেকে বতসোয়ানার এক পুলিশ সুপারের মেয়ে বলে পরিচয় দিয়েছেন। তিনি আরও দাবি করেছেন, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিভাগের পড়াশোনা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, লেসেডি যেসব তথ্য দিয়েছেন, তা দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না