রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রাগুলো হত্যা করা হয়েছে’
বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রাগুলো হত্যা করা হয়েছে’
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রাগুলো মারা যায়নি, হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় জেব্রার মৃত্যুর ঘটনায় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, নিজেদের মতবিরোধ থাকায় দায়িত্বশীলরা একে অন্যকে ফাঁসাতে জেব্রাগুলো হত্যা করেছে।
সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ তদন্ত কমিটিকে বলেন, যাদের তত্ত্বাবধানে জেব্রা মারা গেছে তাদের স্বপদে বহাল রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। এতে পার্কের অন্য কর্মচারীরা মুখ খুলতে সাহস পাবেন না। তিনি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেন।
সংসদ সদস্য বলেন, গত মাসে সাফারি পার্কে একটি বাঘও মারা গেছে। এটা কেউ জানে না। এত মূল্যবান প্রাণী মারা যাচ্ছে অথচ পার্ক কর্তৃপক্ষ তথ্য গোপন রাখছে। পার্কে দশটি বাঘ ছিল।
তিনি অভিযোগ করে আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে হাতির খাবার পাচার হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
তদন্ত কমিটির যেসব সদস্য ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তারা হলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান।
পরে পার্কে গত ১২ জানুয়ারি একটি পুরুষ বাঘ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, ওই বাঘের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 