শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিদেশে লবিস্ট নিয়োগ: অর্থ পাচারের তালাশ করা ইসির ‘কাজ নয়- সচিব
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বিদেশে লবিস্ট নিয়োগ: অর্থ পাচারের তালাশ করা ইসির ‘কাজ নয়- সচিব
৫৫৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে লবিস্ট নিয়োগ: অর্থ পাচারের তালাশ করা ইসির ‘কাজ নয়- সচিব

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ পাচারের তদন্ত করার কাজ তাদের নয়।
বৃহস্পতিবার সাংবিধানিক এই সংস্থার বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার একইসঙ্গে বলেছেন, বিএনপির বার্ষিক আর্থিক প্রতিবেদনে ‘লবিস্ট’ নিয়োগে ব্যয়ের কোনো তথ্য তারা পাননি।

বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এদিন ইসির সভায় বিএনপির আয়-ব্যয়ের প্রতিবেদন আলোচনায় ওঠে।

গত ১৭ জানুয়ারি সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন বছরে যুক্তরাষ্ট্রের একটি লবিস্ট ফার্মের পেছনে বিএনপি ‘২০ কোটি ডলার’ ব্যয়ের তথ্য দিয়ে তার তদন্ত দাবি করেন।

বিষয়টি জানিয়ে তিনি নির্বাচন কমিশন সচিবকে চিঠিও পাঠান, যার ধারাবাহিকতায় কমিশন সভার আলোচ্যসূচিতে বিএনপির আর্থিক খতিয়ান আলোচনায় আসে।

ইসিতে নিবন্ধিত সব দলকে তাদের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব দাখিল করতে হয়। সেই হিসাবে লবিস্ট নিয়োগের ব্যয় রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আওয়ামী লীগের নেতারা। সেই অর্থ কীভাবে পাচার হয়েছে, তাও জানতে চাইছেন তারা।

সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশন সভার পর ইসি সচিব হুমায়ুন কবীর বলেন, “বিএনপি যে অডিট রিপোর্ট দিয়েছে তাতে এমন কোনো তথ্য নেই যে বিদেশে লবিস্ট নিয়োগে কোনো অর্থ ব্যয় করা হয়েছে।”

তিনি বলেন, “বিদেশে অর্থ পাঠালে তা তদন্ত করার আইনি কাঠামো ও সক্ষমতা ইসির নেই। কমিশন মনে করে, এটি ইসির আইনি কাঠামোর মধ্যে পড়ে না।”

এ প্রসঙ্গে ইসি সচিব আরও বলেন, “তবে সরকারের যে সব এজেন্সি অর্থ পাচারের বিষয়ে তদন্ত করতে পারে, সেসব এজেন্স তদন্ত করে নির্বাচন কমিশনকে দিলে তা ইসি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেহেতু চিঠি দিয়েছিলেন, তাতে কমিশনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান ইসি সচিব।আমরা একটি পত্র পেয়েছি। সে পরিপ্রেক্ষিতে কমিশনের এ সিদ্ধান্তটি জানিয়ে দেব।”

জামায়াতে ইসলামী যেহেতু ইসির নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাই তাদের নিয়ে এ বিষয়ে ইসির কিছু করার নেই বলেও জানান তিনি।

ক্ষমতাসীন দলের অভিযোগ অস্বীকার করে বিএনপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগই লবিস্ট নিয়োগ দিয়েছে।

সংবাদ সম্মেলন করে তারা এই সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করে বলেছে, বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করুক।

দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কমিশন সভায় শুধু বিএনপির আয়-ব্যয়ের হিসাব আলোচনায় তোলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে ইসি সচিব বলেন, “আগে এ ধরনের কোনো তথ্য তো এখানে ছিল না; বিষয়গুলো দেখতে ইসির সিদ্ধান্ত লাগবে, আলোচনার করেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প