শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা
প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা
৭১৫ বার পঠিত
রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্কঃ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এমন খবরে যে কেউ হতভম্ব হয়ে পড়বেন।

কারণ গেল বছরেই তো ব্রাজিলের মাটিতে তাদের হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল মেসির দল। বছর না ঘুরতেই এটি আবার কোন কোপা আমেরিকা?

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুটসালে লাতিন আমেরিকার বিশ্বমঞ্চে জয় পেয়েছেন আলবিসেলেস্তেরা।

প্যারাগুয়েতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে লিড নেয় আর্জেন্টিনা। যদিও লিড পেতে পারত ব্রাজিল।

আর্জেন্টাইন গোলরক্ষক নিকলাস সারমিয়েন্তোর তা আর হতে দেননি।

দ্বিতীয় মিনিটে ব্রাজিলের প্রথম দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন নিকলাস সারমিয়েন্তোর।

কিন্তু ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে করা শট ভেতরে একজনের গায়ে লাগলে পরাস্ত হন ব্রাজিল দলের গোলরক্ষক। ব্রাজিলের জালে জড়িয়ে যায় বল।

তবে লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তিন মিনিট পরই সমতা ফেরে ব্রাজিল। পেনাল্টি থেকে গোলটি করেন রেসিয়া।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বলটি জড়ান ম্যাথিউস।

এবার ব্রাজিলও লিড ধরে রাখতে পারেনি। দুই মিনিট পরই সেই গোল শোধ করে দেয় আর্জেন্টিনা। সেলেকাওদের জালে ক্লদিনিওর শট জড়ালে ২-২ সমতা ফেরে ম্যাচে।

৩৪ মিনিটে আবারও লিড নেয় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো কুজোলিনোর গোলে স্কোরলাইন ৩-২ করেন তিনি। এবার প্রথমার্ধের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ব্রাজিলকে সমতায় ফেরান মার্সেনিও।

৩-৩ সমতায় থেকে শেষ হয় ৪০ মিনিটের নির্ধারিত সময়। এর পর যোগ করা সময়েও আর গোলের দেখা মেলেনি।

অমীমাংসিত ফলে ম্যাচভাগ্য গড়ায় টাইব্রেকারে। আর সেখানে জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হন আর্জেন্টাইন গোলরক্ষক নিকলাস সারমিয়েন্তোর।

পেনাল্টি শুট আউটে ব্রাজিল-আর্জেন্টিনা দুদলের খেলোয়াড় তাদের প্রথম শটে ব্যর্থ হন।

দ্বিতীয় শটে ব্যর্থ হয় ব্রাজিল কিন্তু গোল পায় আর্জেন্টিনা। তৃতীয় শটে দুদলই গোল করে। তবে দুদলই নিজেদের চতুর্থ শট মিস করে বসে।

ফলে টাইব্রেকার শেষে ২-১ গোলে এগিয়ে থেকে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। নিশ্চিত করে ফাইনালে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না