শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আবারও জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আবারও জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার
৬৭৫ বার পঠিত
রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ  জার্মানির রাজনীতিবিদদের ভোটে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার৷ রোববার তিনি দেশটির রাষ্টপ্রধান হিসেবে পুননির্বাচিত হলেন৷
জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের সদস্য ও ১৬ টি রাজ্যের ‘ডেলিগেটসদের’ ভোটে আরো পাঁচ বছরের জন্য জার্মানির প্রেসিডেন্ট পদে থাকছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার৷ সাতাত্তর শতাংশ ভোট পড়েছে এই রাজনীতিকের পক্ষে৷

পুননির্বাচিত হওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় তিনি গণতন্ত্র তুলে ধরার পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা পূর্ব ইউরোপে সামরিক সংঘাত, যুদ্ধের বিপদের মধ্যে আছি৷ …আমি (রাশিয়ার) প্রেসিডেন্ট পুটিনের প্রতি আহ্বান জানাচ্ছি- ইউক্রেনের গলার ফাঁস আলগা করুন এবং ইউরোপে যাতে শান্তি বজায় থাকে আমাদের সঙ্গে তেমন পথের সন্ধান করুন৷সোশ্যাল ডেমোক্রেট সদস্য ৬৬ বছর বয়সি স্টাইনমায়ার সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সরকারের দুই মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন৷ শুধু রাজনীতিবিদ নন, জার্মানির জনগণের মধ্যেও রয়েছে তার গ্রহণযোগ্যতা৷ সাম্প্রতিক এক জরিপের ফলাফল অনুযায়ী, জার্মানির ৮৫ শতাংশ মানুষ মনে করেন তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন৷ বর্তমান জোট সরকার ও বিরোধী দলের মধ্যেও রয়েছে তার সমর্থন৷

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে তিনি বিরোধী বাম দলের প্রার্থী গ্রেরহার্ড ট্রেবার্ট, ফ্রি ভোটার্স নামের একটি রাজনতিক গোষ্ঠীর মনোনীত প্রার্থী পদার্থবিদ স্টেফানি গেবাউয়ার এবং এএফডি এর মনোনীত মাক্স ওটেকে পরাজিত করেন৷

১৪৩৭ ভোটের মধ্যে ১০৪৫টি ভোটই পড়েছে তার পক্ষে৷ সিডিইউ এর সদস্য হয়েও উগ্র ডানপন্থি দল এএফডি এর পছন্দে এই নির্বাচনে অংশ নেয়া ওটেকে দল থেকে বহিস্কারের দাবি তুলেছেন নেতারা৷



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া