শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » চলে গেলেন ভারতীয় কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » চলে গেলেন ভারতীয় কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী
৮০১ বার পঠিত
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলে গেলেন ভারতীয় কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী

---বিবিসি২৪নিউজ, অমিত ঘোষ দিল্লি থেকেঃ চলে গেলেন ভারতীয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী কিংবদন্তি লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। এনডিটিভির প্রতিবেদন এসব খবর জানানো হয়েছে।মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক দীপক নামজোশী ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এক মাস ধরে এ হাসপাতালেই ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে ফেরেন। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁর পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক বাড়িতে ডেকে নেওয়া হয়। গতকাল মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার (ওএসএ) কারণে মারা যান বাপ্পি লাহিড়ী।

গত বছরের এপ্রিলে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বাপ্পি লাহিড়ী। কয়েক দিনের মধ্যে অবশ্য সুস্থও হয়েছিলেন।
১৯৭০-৮০-এর দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিসকো ড্যান্সার’ ও ‘শারাবি’র মতো বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে গান করার মধ্য দিয়ে জনপ্রিয়তা পান বাপ্পি লাহিড়ী। এরপর অসংখ্য হিন্দি ও বাংলা সিনেমায় গান করেছেন তিনি। ২০২০ সালে ‘বাঘি-৩’ সিনেমার ‘ভাঙ্কাস’ ছিল বলিউডে তাঁর শেষ গান।

বাপ্পি লাহিড়ীকে সর্বশেষ পর্দায় দেখা যায় সালমান খানের সঙ্গে। নাতি স্বস্তিকের নতুন গান ‘বাচ্চা পার্টির’ প্রচার চালাতে সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো ‘বিগ বস-১৫’-এর আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি।

বাপ্পি লাহিড়ীর জন্ম ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বাপ্পি লাহিড়ীর আরেক নাম অলোকেশ।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না