রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ মন্তব্য ‘জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়ে গেছেন
রুশ মন্তব্য ‘জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়ে গেছেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (শুক্রবার) রাজধানী কিয়েভ থেকে পালিয়ে পশ্চিমাঞ্চলীয় লভিব শহরে চলে গেছেন।
তিনি আজ সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে একথা বলেছেন। ভলোদিন বলেন, “জেলেনস্কি দ্রুততার সাথে কিয়েভে থেকে চলে গেছেন। গতকাল তিনি রাজধানী কিয়েভে ছিলেন না। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনি লাভিভ শহরে চলে গেছেন যেখানে তারা নিরাপদে বসবাস করবেন।
রুশ দুমার স্পিকার ভলোদিন বলেন, জেলেনস্কির যে ভিডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা আগে রেকর্ড করা। ভলোদিন বলেন, জেলেনস্কির লাভিভ শহরে চলে যাওয়ার তথ্য ইউক্রেনের সংসদ রাদা’র সদস্যরা দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দেন। তার আগে তিনি দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। স্বীকৃতি পাওয়ার পর এ দুটি অঞ্চলে ইউক্রেনের সেনাদের হত্যাযজ্ঞ ও নিপীড়নের বন্ধ করতে রুশ হস্তক্ষেপের অনুরোধ করেন।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 