রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিনের শান্তি আলোচনা রাজি জেলেনস্কি, বেলারুশে নয়
পুতিনের শান্তি আলোচনা রাজি জেলেনস্কি, বেলারুশে নয়
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার বিবিসি জানায়, জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত।’
দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকের পরামর্শ দিয়েছেন জেলেনস্কি।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।’
এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল গোমেলে পৌঁছে গেছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 