শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ
৫৮২ বার পঠিত
শুক্রবার, ৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে বেশির ভাগ নিত্যপণ্যের দাম আগে থেকেই চড়া। এর মধ্যে নতুন করে বাড়ল আটা-ময়দা ও মাছ-মাংসের দাম।

ব্যবসায়ীরা বলছেন, গত এক সপ্তাহে আটা ও ময়দার দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। বাণিজ্যিক খামারে চাষ করা বিভিন্ন মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা। নদী ও খাল-বিলের মাছের দাম অন্য সময়ের চেয়ে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশি চাইছেন বিক্রেতারা।

এদিকে বাজারে খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যাচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট কাঁচাবাজার, টাউন হল বাজার ও কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার খোলা সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়নি। তবে কোনো কোনো দোকানে পাম সুপার তেল বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা প্রতি কেজি পাম তেল ১৮০ টাকা ও প্রতি লিটার ১৬২ টাকায় বিক্রি করছিলেন। সরকার নির্ধারিত দাম ১৩৩ টাকা।

তিনটি বাজার ঘুরে গতকাল গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। গত মাসেও এই দর ৫০০ থেকে ৫৫০ টাকা ছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেটের গোলাম মোর্তজা গোশত বিতানের বিক্রেতা মো. জনি প্রথম আলোকে বলেন, ‘নিজেরা চার-পাঁচটা গরু জবাই করি। তাই কম দামে (৬০০ টাকা) বেচতে পারছি।’

ব্রয়লার মুরগির দাম কমেনি। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা।

মোহাম্মদপুরের কৃষি মার্কেট কাঁচাবাজার, টাউন হল বাজার ও কারওয়ান বাজারে গতকাল পাঙাশ মাছের কেজি (আকারভেদে) ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়। বিক্রেতারা বলছেন, কিছুদিন আগেও এই মাছের কেজি ছিল ১২০ থেকে ১৩০ টাকা। ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া মাঝারি আকারের রুই, কাতল, মৃগেল ও কালবাউশের দাম এখন ২৮০ থেকে ৩২০ টাকা।দাম বেড়েছে আটা ও ময়দারও।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প