সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র যেকোনো হুমকি মোকাবিলায় আমরা প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র যেকোনো হুমকি মোকাবিলায় আমরা প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ন্যাটোর প্রতি ‘যেকোনো হুমকি মোকাবিলায়’ যুক্তরাষ্ট্র এবং মিত্ররা প্রস্তুত আছেন। ইউরোপের দেশ লিথুনিয়ায় সফরকালে এই মন্তব্য করেন তিনি।
ব্লিনকেন বলেন, ‘আমাদের যৌথ প্রতিরক্ষা’ ব্যবস্থা যুক্তরাষ্ট্র জোরদার করেছে। তাই যুক্তরাষ্ট্র এবং মিত্ররা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। এই প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে আরও সাত হাজার সেনা পাঠানোসহ ন্যাটোর ‘পূর্ব দিককে শক্তিশালী করতে’ সেনাদের অবস্থানে পরিবর্তন করা হচ্ছে।
ন্যাটোর ৫ নম্বর আর্টিকেলের প্রতি যুক্তরাষ্ট্রে ‘পবিত্র’ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ব্লিনকেন বলেন, একজনকে আক্রমণ করা মানে সবাইকে আক্রমণ করা। ন্যাটোর প্রতি ইঞ্চি ভূমি আমরা রক্ষা করবো।
ব্লিনকেন বর্তমানে সরকারি সফরে লিথুনিয়ায় আছেন। লিথুনিয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সাইবার আক্রমণ এবং গুজব ছড়িয়ে লিথুনিয়ার গণতন্ত্রকে ধ্বংস এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরির’ চেষ্টা করছে রাশিয়া।
এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং লিথুনিয়া ইউক্রেন সংকট সমাধানে ঐক্যবদ্ধ হয়ে দেশটির পাশে আছে।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 