শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | এক্সক্লুসিভ » যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সাহসী নারী পুরষ্কার পেলেন রিজওয়ানা হাসান
প্রথম পাতা » আমেরিকা | এক্সক্লুসিভ » যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সাহসী নারী পুরষ্কার পেলেন রিজওয়ানা হাসান
৭৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সাহসী নারী পুরষ্কার পেলেন রিজওয়ানা হাসান

---বিবিসি২৪নিউজ, মোঃ সুমন মিয়া, নিউইয়র্ক থেকেঃ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার’ (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড) পেয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। ৮ মার্চ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ১৪ মার্চ একটি ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করবেন, যেখানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের মন্তব্য থাকবে।

স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ বছরের পুরস্কারপ্রাপ্ত বিশ্বের মোট ১২ জন নারীদের মধ্যে রিজওয়ানা হাসানের নাম সবার প্রথমে রয়েছে। তার বিষয়ে বলা হয়েছেঃ

রিজওয়ানা হাসান হলেন একজন আইনজীবী। তিনি পরিবেশ রক্ষা এবং প্রান্তিক বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার রক্ষার লক্ষ্যে তার কর্মকান্ডে ব্যতিক্রমী সাহস ও নেতৃত্ব দেখিয়েছেন। গত ২০ বছরে যুগান্তকারী সব আইনি মামলার মাধ্যমে তিনি পরিবেশগত ন্যায়বিচারে জন-কেন্দ্রিক আলোকপাতের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা পরিবর্তন করেছেন।

জনস্বার্থ বিষয়ক আইনি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে তিনি বন উজাড়, পরিবেশ দূষণ, অনিয়ন্ত্রিতভাবে জাহাজ ভাঙ্গা এবং অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সব মামলা করেছেন এবং জিতেছেন। ২০০৯ সালে টাইম ম্যাগাজিন কর্তৃক বিশ্বের ৪০ জন ‘এনভায়রনমেন্টাল হিরোস’ এর তালিকায় তার নাম ছিল।নিজের কাজের জন্য ২০১২ সালে তিনি র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছিলেন।

এর পরের বছরগুলোতে, তিনি শক্তিশালী স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ এবং নিজের ও পরিবারের উপর সহিংসতার হুমকি সত্ত্বেও পরিবেশগত অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাবগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য আদালতে তার গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে গেছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বা ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রতিবছর প্রদত্ত একটি পুরস্কার যা বিশ্বজুড়ে সেই সব নারীদের প্রদান করা হয়ে থাকে যারা বিশ্বব্যাপী নেতৃত্ব, সাহসিকতা, দক্ষতা, এবং অন্যদের জন্য আত্নত্যাগের ইচ্ছা দেখিয়েছেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না