শিরোনাম:
●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে
৯৯৮ বার পঠিত
শনিবার, ১২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় তেলের দাম ২০০ ডলার ছাড়াতে পারে

---বিবিসি২৪নিউজ,মোঃ সুমন মিয়া, (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র  থেকেঃ রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে এখনো সায় দেয়নি তার মিত্র ইউরোপীয় দেশগুলো। তারা এই নিষেধাজ্ঞায় সায় দিলে তেলের দাম রাতারাতি পৌঁছাতে পারে ২০০ ডলারের ওপরে। যার প্রভাবে সংকটে পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। রাশিয়ার তেলের কোনো বিকল্প আপাতত নেই ইউরোপ ও বাকি বিশ্বের সামনে।ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রভাবে গত কয়েক সপ্তাহের মধ্যেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে এক তৃতীয়াংশ। তার ওপর রাশিয়ার জ্বালানি খাতের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় তেলের দাম উঠে গেছে ১৩০ ডলারের আশপাশে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোও যদি এই নিষেধাজ্ঞায় শামিল হয় তবে প্রতি ব্যারেল ২০০ ডলার অতিক্রম করবে তেলের দাম। এর প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবে না ইউরোপসহ বাকি বিশ্ব।

বিষয়টি আঁচ করতে পেরেই যেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সায় দিচ্ছে না ফ্রান্স-জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। তেলের দাম ২০০ ডলার ছাড়িয়ে গেলে পুরোপুরি তেল ও গ্যাস আমদানিনির্ভর ইউরোপে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে রেকর্ড পরিমাণে। দেখা দেবে অর্থনৈতিক মন্দা। ইউরোপের গ্যাসের চাহিদার ৯০ শতাংশ এবং তেলের চাহিদার ৯৭ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। আর এই আমদানির শীর্ষ জোগানদাতা রাশিয়া। দেশটি একাই ইউরোপের গ্যাস আমদানির ৪০ শতাংশ এবং তেল আমদানির ২০ শতাংশ জোগান দেয়। তাই আপাতত ইউরোপের সামনে রাশিয়ার জ্বালানির কোনো বিকল্প নেই।

---আন্তর্জাতিক তেলের বাজার থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রয়াসও বাকি বিশ্বের জন্য ভালো হবে না। কারণ রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ। বিশ্ববাজারে প্রতিদিন ৭ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম পণ্য রফতানি করে থাকে রাশিয়া। রাশিয়ার এত বিপুল তেল বাজারে না এলে জ্বালানি সংকটে পড়বে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো তেল আমদানিনির্ভর এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশগুলোও।

বাঁচতে পারবে না যুক্তরাষ্ট্র নিজেও। এরই মধ্যে দেশটিতে বেড়ে গেছে গ্যাসোলিনের দাম। দেশটির তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্রি হচ্ছিল ১২৬ ডলারে। অথচ ইউক্রেন সংকট শুরুর আগে এর দর ছিল প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে। রাশিয়ার তেলের বিকল্প অনুসন্ধান না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বাড়তেই থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প

আর্কাইভ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ