রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সেনাদের কড়া হুশিয়ারি দিলেন জেলেনস্কি
রাশিয়ার সেনাদের কড়া হুশিয়ারি দিলেন জেলেনস্কি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেছেন, যদি রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে তবে তাদেরকে মৃত্যুর মুখোমুখী হতে হবে।
রোববার সকালে আবারও রুশ সেনাদের বিমানের সাইরেন বেজে উঠে কিয়েভে। এরপরই জেলেনস্কি এই হুশিয়ারি দেন। খবর বিবিসির।
এর আগে শনিবার রাতে জেলেনস্কি বলেন, যদি রুশ সেনারা বোমা হামলার মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এটাই যদি তাদের লক্ষ্য হয় তবে তারা আসুক। তারা এখানে এসে শুধু এখানকার ভূমিটাই পাবে এবং এখানে তাদেরকে একাই থাকতে হবে।
শনিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।
এদিকে শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর।
ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 