শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল
৬১২ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপ সেরার মঞ্চ ক্লাবে লিভারপুল

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতি নিধিঃ ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন কিংবা সবখানেই দোর্দণ্ডপ্রতাপে সাফল্য ধরে রেখেছে লিভারপুল। ইতোমধ্যেই ইউরোপ সেরার মঞ্চে শেষ আটে পৌঁছে যাওয়া অলরেডরা প্রিমিয়ার লীগে এবছর হারেনি একটি ম্যাচও। শেষ নয় ম্যাচের ৮টিতেই জয় ইয়ুর্গেন ক্লপের দলের। সবশেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে সালাহ-মানেরা। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে সহজ জয়ে ‘২ হাজারি’ ক্লাবের সদস্য হয়েছে লিভারপুল। শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচে ব্রাইটনের মাঠে ২-০ গোলের জয়ে ২ হাজারতম গোল পূর্ণ করেছে ক্লপের দল।

প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে লিড নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
ব্রাইটনের মাঠে বল দখলে কিঞ্চিৎ পিছিয়ে থাকলেও আক্রমণে ধার দেখায় লিভারপুল। ৪৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৮টি শট নেয় অলরেডরা।

যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অপরদিকে ৫২ শতাংশ বল দখলে রাখা ব্রাইটন ৮টি শটের ৩টি লক্ষ্যে রাখে।
শুরুতে অবশ্য দাপট দেখায় ব্রাইটন। পঞ্চম মিনিটে ২৫ গজ দূর থেকে নিয়াল মুপের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল। অষ্টম মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট ঠেকান আলিসন বেকার।

নবম মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। সালাহ খুঁজে নেন সাদিও মানেকে। সেনেগাল ফরোয়ার্ডের শট রবার্ট সানচেজের হাত ছুঁয়ে পাশের জালে লাগে।
১৯তম মিনিটে লিভারপুল এগিয়ে যায়। জোয়েল মাতিপের লম্বা ক্রসে ডি-বক্সে বল পেয়ে হেডে জালে পাঠান দিয়াজ। প্রথমার্ধের বাকি সময়ে কোনো দলই তৈরি করতে পারেনি পরিষ্কার সুযোগ।বিরতি থেকে ফিরে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন ট্রোসার্ড। ফাঁকা জায়গায় বল পেয়ে উড়িয়ে মারেন তিনি। ৫৬তম মিনিটে ১৫ গজ দূর থেকে সালাহর শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লাগে। তিন মিনিট পরই স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মিশরের এই ফরোয়ার্ড। ডি-বক্সে ব্রাইটনের মিডফিল্ডার ইভস বিসোমার হাতে বল লাগলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

প্রিমিয়ার লিগে এটি লিভারপুলের দুই হাজারতম গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করল তারা।
২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ব্রাইটন।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প