শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, সংঘাতে প্রাণ গেল তিন যুবকের
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » গাজীপুরে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, সংঘাতে প্রাণ গেল তিন যুবকের
৬০৭ বার পঠিত
রবিবার, ১৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’, সংঘাতে প্রাণ গেল তিন যুবকের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতি নিধিঃ গাজীপুরে ফেসবুকে ‘আপত্তিকর মন্তব্য’ করার প্রতিপক্ষের হামলায় কাপাসিয়ায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও চার জন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ।কাপাসিয়া থানার ওসি এ.এফ.এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চরপাড়া গ্রামের একদল যুবকের সঙ্গে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার একদল যুবকের সংঘর্ষ বাধে।

এসময় ছুরি ও দেশিয় অস্ত্রের এলোপাতারি আঘাতে উভয় পক্ষের অন্তত ৭-৮ জন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের কজনকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম হোসেন (১৮) ও ফারুক হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম হোসেন দক্ষিণগাঁও চড়পাড়া এলাকার মৃত আলম হোসেনের এবং ফারুক হোসেন একই গ্রামের আলম হোসেনের ছেলে।

অন্যান্য আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার সকালে চিকিৎসাধী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত রবিনের (১৬) মৃত্যু হয়। সে দক্ষিণগাঁও চড়পাড়া গ্রামের হিরণ মিয়ার ছেলে।

আহতরা হলেন- দক্ষিণ গাঁও গ্রামের নয়ন সরকারের ছেলে রাব্বি (১৪), মির্জা নগর গ্রামের ইসমাইলের ছেলে হৃদয় (১৪), মামুর্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে ফাহিম ও চর আলী নগর গ্রামের জাহিদ হোসেন (২৮)।

ওসি এ.এফ.এম নাসিম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মনোহরদীর কোচেরচর এলাকার মোস্তফার ছেলে বেলায়েত (২৩) ও দৌলতপুর এলাকার রফিক মিয়ার ছেলে ফয়সালকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প