রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » ব্রাহ্মণবাড়িয়া নাপা সিরাপ’ বিক্রি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া নাপা সিরাপ’ বিক্রি বন্ধ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১১ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এই ঘোষণা দেয়।
সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার বিবিসি২৪নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ওই ওষুধ বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ঔষধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি। জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. আবু কাউছার জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনায় জেলার ফার্মেসিগুলোকে আপাতত নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো শিশুর ক্ষতি হয় সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, ‘নাপা’ একটি নির্দিষ্ট কোম্পানির ওষুধ। এই গ্রুপের অন্য কোম্পানির ওষুধ বিক্রয়ে কোনো বাধা নেই।এর আগে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার ১০ মার্চ রাতে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান ০৭ ও মোরসালিন খান ০৫ নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা।
ওই দুই শিশুর মা লিমা বেগম জানান, ইয়াছিন ও মোরসালিনের জ্বর ছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে মা ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে তাদেরকে খাওয়ানো হয়। সিরাপ খাওয়ার পরই দুইজন বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে প্রথমে তাদেরকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর জেলা সদর হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়ার পথে রাত ৯টার দিকে ইয়াছিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টায় মোরসালিনের মৃত্যু হয়।




জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? 