শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে কোভিড সময়কালীন স্কুলগুলোতে ঝরে পড়েছে লক্ষাধিক শিক্ষার্থী
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে কোভিড সময়কালীন স্কুলগুলোতে ঝরে পড়েছে লক্ষাধিক শিক্ষার্থী
৫৯৮ বার পঠিত
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে কোভিড সময়কালীন স্কুলগুলোতে ঝরে পড়েছে লক্ষাধিক শিক্ষার্থী

---বিবিসি২৪নিউজ, মো সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের কোভিড সময়কালীন সমস্যা সময়ে নিউইয়র্কে স্কুলগুলোতে ঝরে পড়েছে লক্ষাধিক শিক্ষার্থী। সিটির পাবলিক স্কুলের চ্যান্সেলর ডেভিড সি ব্যাংকস জানিয়েছেন, গত ৫ বছরে সিটির স্কুলগুলো ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী হারিয়েছে। গত ২ মার্চ নিউইয়র্ক পাবলিক স্কুলসমূহে রূপান্তর ও আস্থা গড়ে তোলার দর্শন নিয়ে বিস্তারিত কথা বলেন চ্যান্সেলর। সেখানে তিনি বর্তমান সমস্যা, কোভিড সময়কালীন সেখান থেকে উত্তরণ ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া, ক্লাসে মাস্ক ম্যান্ডেট তুলে দেওয়া, যেসব শিক্ষার্থীর ওপর কোভিডের বিরূপ প্রভাব পড়েছে সেখান থেকে তাদের বের করে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি গত পাঁচ বছরে যেসব শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়েছে, তাদেরকে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে ঝরে পড়া রোধ করে তাদের উপযুক্ত ও দক্ষ করে গড়ে তুলতে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের পরিকল্পনায় রয়েছে স্কুলগুলোকে সহায়তাদানে মনোনিবেশ করা, জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত উচ্চমানের প্রযত্ন ও শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, প্রমাণিত ধ্বনিবিজ্ঞান সাক্ষরতার শিক্ষা নির্দেশনা ব্যবহার করা, যেন প্রতিটি শিক্ষার্থী তৃতীয় গ্রেডে পড়তে সক্ষম হয়। শৈশবকালে ডিসলেক্সিয়া এবং অন্যান্য স্বাস্থ্যগত অবস্থা শনাক্ত করতে নতুন যাচাই পদ্ধতির ব্যবহার করা, যেন আমরা অধিকতর কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রাইভেট ও অলাভজনক সেক্টরের পার্টনারদের সাথে নতুন এবং গভীর সহযোগিতা তৈরি, যা প্রত্যেক শিক্ষার্থীর জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি অঙ্গীকার করা, যেন প্রতিটি শিক্ষার্থী ডিপ্লোমাসহ হাইস্কুল গ্র্যাজুয়েট হয় এবং একটি ভালো চাকরি ও পেশার পথ পায়।
তিনি বলেন, ৩ জানুয়ারি যেদিন আমি দায়িত্ব নিই, সেদিন স্কুলে উপস্থিতির হার ছিল ৬৫ শতাংশ। আর ১ মার্চ তা ছিল ৮৯ শতাংশ। বিশ্ব মহামারির কারণে দীর্ঘ সময় যাবৎ যখন স্কুল বন্ধ ছিল, তখন ছেলেমেয়েদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এটা শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। ক্লাসরুম ও হলগুলোতে উদ্যম ফিরে এসেছে। তিনি বলেন, স্কুলগুলো শুধু কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলা করছে না। বিগত পাঁচ বছরে স্কুলগুলো ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী হারিয়েছে। তিনি স্কুলগুলোতে শিক্ষার্থী হারানোর যে প্রবণতা তৈরি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না