মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বের বাংলাদেশ সবচেয়ে দূষিত দেশ : রিপোর্ট
বিশ্বের বাংলাদেশ সবচেয়ে দূষিত দেশ : রিপোর্ট
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের দূষণের তথ্যভিত্তিক এক সমীক্ষায় দেখা গেছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। আজ মঙ্গলবার এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানায় রয়টার্স। বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের একটি তালিকায় প্রথমেই উঠে এসেছে বাংলাদেশের নাম। বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউ এয়ারের সদ্য প্রকাশিত একটি রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।
বাতাসের মধ্যে পিএমটুপয়েন্টফাইভ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের।
২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএমটুপয়েন্টফাইভের গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিএমটুপয়েন্টফাইভের বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 