শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পার্বত্য সীমান্তে গোলাগুলি, নিহত ৩
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পার্বত্য সীমান্তে গোলাগুলি, নিহত ৩
৫৯৬ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য সীমান্তে গোলাগুলি, নিহত ৩

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ রাঙামাটির রাজস্থলী এবং বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছেস্থানীয়ভাবে তিনজনের মৃতদেহ ওই এলাকায় পড়ে থাকার খবর জানা গেলেও দায়িত্বশীল কোনো সূত্রই ঘটনার সত্যতা নিশ্চিত করছে না। বিভিন্নসূত্র থেকে সংবাদকর্মীদের কাছে ঘটনাস্থলে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ ও অস্ত্রশস্ত্রের ছবিও এসেছে। নিহত তিনজনের মধ্যে একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে অসমর্থিত সূত্রগুলো। নিহত ৩ জনই মগপার্টির সদস্য ও সমর্থক বলে জানাচ্ছে সূত্র।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেছেন, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, তারা না পৌঁছানো পর্যন্ত কিছু বলতে পারছি না। আবার ঘটনাস্থলটি বান্দরবানের রাজভিলা নাকি রাজস্থলী পাইন্দ্যংপাড়া- সেটাও এখনো নিশ্চিত হতে পারিনি আমরা।’ কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চিত কোনো তথ্য আমরা জানি না, আগে নিশ্চিত হই, তারপর আপনাদের জানাবো।’

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, ওই এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের। তবে তিনি বিস্তারিত জানাননি।

অসমর্থিত সূত্রগুলো বলছে, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি’র একটি সশস্ত্র দল বান্দরবানভিত্তিক সংগঠন মগপার্টির একটি আস্তানায় সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানাচ্ছে সূত্রগুলো।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না