শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
৮৪৩ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকার সহযোগিতা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।আজ মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। এ বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে পেরে জাপান গর্বিত বলেও তিনি উল্লেখ করেন ইতো নাওকি।
সাক্ষাৎ শেষে জাপানী রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, ‘জাপান সরকার বাংলাদেশের মেট্রোরেল এবং তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প কাজ করছে এবং এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জাপানের সম্রাট নারুহিতোর শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ।

তিনি জাপানের সম্রাটের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নে দেশ ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করেন।বৈঠককালে জাপানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে জাপানের অবদান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে শহর ও পল্লী এলাকায় জাপানের উন্নয়ন সংস্থা - জাইকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এছাড়া আবদুল হামিদ কভিড-১৯ মোকাবেলায় টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের ক্ষেত্রে জাপান সরকারের আন্তরিক সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।রাষ্ট্রপ্রধান বলেন, আমাদের স্বাধীনতার পরপরই ১৯৭৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কের যে সূচনা হয়েছিল তা আজ ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।
ভবিষ্যতে এই সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। বৈঠকে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না