শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন নিয়ে আলোচনা করতে নেটো সফরে- বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন নিয়ে আলোচনা করতে নেটো সফরে- বাইডেন
৮৫৪ বার পঠিত
বুধবার, ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন নিয়ে আলোচনা করতে নেটো সফরে- বাইডেন

 ---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ ওয়াশিংটন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (২৩ মার্চ) ব্রাসেলস সফরে গেছেন। সেখানে তিনি নেটো এবং ইওরোপীয় মিত্রদের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তিনি ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, “তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে এবং ফাঁকফোকর না রেখে কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠিন করতে সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করবেন।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কার্যত বৃহস্পতিবারের নেটো শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং তিনি বৈঠকের আগে বলেন যে, তিনি আশা করছেন, পশ্চিমা নেতারা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা যুক্ত করবেন এবং ইউক্রেনের জন্য আরও সহায়তার প্রতিশ্রুতি দেবেন।

রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার প্রায় এক মাস পর, ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। তারা রুশ সেনাদের লক্ষ্যবস্তু করছে এবং কিছু ক্ষেত্রে হারানো এলাকা পুনরুদ্ধার করছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক মঙ্গলবার বলেছে যে তাদের বাহিনী প্রবল যুদ্ধের পর রাজধানী কিয়েভের শহরতলীর মাকারিভ পুনরুদ্ধার করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীকে খারকিভের ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে এবং দেশের দক্ষিণাঞ্চলে খেরসন শহরের কাছাকাছি এলাকায় পাল্টা আক্রমণ চালাতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনের পাল্টা হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তারা বলেন যে, দেশের কিছু অংশে যুদ্ধের গতি পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অন্য কর্মকর্তারা রাশিয়ার সামরিক অভিযানের অবস্থা সম্পর্কে আরও বেশি স্পষ্টবাদী ছিলেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইউক্রেন নিয়ে ক্রেমলিনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, “রাশিয়া এখন পর্যন্ত স্পষ্টতই ব্যর্থ হয়েছে”।

যুক্তরাষ্ট্রের একজন উর্ধতন প্রতিরক্ষা কর্মকর্তা, গোয়েন্দা তথ্য নিয়ে মন্তব্য করায়, নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, নিশ্চিতভাবে আজভ সাগরে রাশিয়ার জাহাজগুলো ইউক্রেনের মারিউপোল শহরে গোলাবর্ষণ শুরু করেছে। শহরটি কয়েক দিন ধরে প্রচণ্ড গোলাবর্ষণের মধ্যে রয়েছে।

কিন্তু ওই কর্মকর্তা বলেন, অন্য গোয়েন্দা তথ্য থেকে জানা যায় যে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাশিয়ার বাহিনী এখনো জ্বালানি, খাদ্য এবং প্রিসিশন-গাইডেড অস্ত্রের ঘাটতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।

এমনকি মৌলিক সরবরাহের অভাব রয়েছে বলেও মনে হচ্ছে।

“আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে, তাদের কিছু সেনা ফ্রস্টবাইটে (তুষারস্পর্শে শরীরের প্রদাহ) ভুগছে কারণ তাদের কাছে উপযুক্ত ঠান্ডা আবহাওয়ার গিয়ারের অভাব রয়েছে”, কর্মকর্তা বলেছেন। “সেনাদের অনেকে আসলেই কষ্ট পেয়েছেন এবং [যুদ্ধ থেকে] তাদের সরিয়ে নেওয়া হয়েছে”।

জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর মঙ্গলবার বলেছে যে, ইউক্রেন থেকে পোল্যান্ড, রোমানিয়া, মলদোভা ও হাঙ্গেরিতে প্রায় সাড়ে তিন মিলিয়নেরও বেশি মানুষ পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মার্সি কর্পসের মানবিক প্রতিক্রিয়া উপদেষ্টা স্টিভ গর্ডন এক বিবৃতিতে বলেছেন, “বাস্তবতা হলো এই মুহূর্তে মানবিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে”।

তিনি যোগ করেন যে শহরগুলো সবচেয়ে তীব্র লড়াই চলছে সেখানে “তিন থেকে চার দিনের বেশি খাদ্যের মতো প্রয়োজনীয় সামগ্রীর মজুত নেই”।

এদিকে, যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, রাশিয়া ইউক্রেনে তার উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়ে দিন দিন বেসামরিক লোকদের ওপর হামলা বাড়াচ্ছে।

“স্পষ্টতই, বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে এবং স্পষ্টতই, রাশিয়ানদের নির্বিচার হামলা বেড়েই চলেছে…ততই তারা হতাশ হয়ে পড়েছে”, কারবি পেন্টাগনের সাংবাদিকদের বলেছেন।

“আমরা বিশ্বাস করি আমরা যা দেখি তেমনই বর্ণনা করা উচিত এবং আমরা বিশ্বাস করি যে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করছে”, তিনি যোগ করেছেন।

রাশিয়া বারবার যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে, এমনকি যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে যে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক এবং জৈবিক অস্ত্র বা এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন। হোয়াইট হাউস এবং পেন্টাগনের কর্মকর্তারা তা পর্যবেক্ষণ করেছেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না