শনিবার, ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাধীনতা দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
স্বাধীনতা দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ বাংলাদেশের ৫১তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন ২৫ মার্চ শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।
ব্লিঙ্কেন বলেন, আমাদের উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রামের পর আবির্ভূত হয়েছে এবং আমরা উভয়েই আমাদের স্বাধীনতাকালীন গণতান্ত্রিক আদর্শের সাথে বেঁচে থাকার চেষ্টা করছি। গত পাঁচ দশক ধরে আমাদের অব্যাহত সহযোগিতা এখন ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করছে। আমরা বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বেশি অবদানকারী হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার জন্য আপনাদের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই।
আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং জনগণের মধ্যে অংশীদারিত্ব আগের চেয়ে শক্তিশালী। আমরা আগামী কয়েক দশক ধরে সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই নিরাপদ ভবিষ্যত গড়ে তুলব।
ব্লিঙ্কেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 