বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিক বহিষ্কার
ইউরোপ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিক বহিষ্কার
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে সমন্বিত পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক রুশ কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেয়।
গত সপ্তাহে একই ধরনের পদক্ষেপ নেয় ইইউর আরও একটি দেশ পোল্যান্ড। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস সংসদে আইনপ্রণেতাদের বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বহিষ্কারাদেশ।
তিনি আরও বলেন, রাশিয়ার ব্রাসেলস দূতাবাস এবং এন্টওয়ার্প কনস্যুলেটের ২১ স্টাফকে দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এসময় তিনি জানান, বেলজিয়ামের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডসও ১৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এদিকে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে রুশ কূটনীতিকদের বহিষ্কারের কথা জানিয়েছেন।
প্রতিবাদ জানিয়ে ডাবলিনে রাশিয়ার দূতাবাস বলেছে যে এটি ‘ভিত্তিহীন সিদ্ধান্ত’। বিষয়টি প্রত্যাখ্যান করে তারা আরও বলেছে এটি রুশ-আইরিশ সম্পর্কের আরও অবনতি ঘটাবে।
টুইট বার্তায় চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার পোল্যান্ড ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে একই ধরনের অভিযোগে। বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এ মাসের শুরুতে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। তিনটি দেশের এমন সিদ্ধান্তের পাল্টা ক্ষোভে রাশিয়াও বহিষ্কার করেছে তাদের ১০ কূটনীতিককে। তাদের মধ্যে ছয়জন ইস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।




স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ 