শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত
৮০৫ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার।

নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত ও প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

জাতিসংঘ ও পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, কঙ্গোতে একটি অভিযান চালানোর সময় একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের দুজন মেজর এবং একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

তাদের নাম লেফটেন্যান্ট কর্নেল আসিফ আলী আওয়ান (পাইলট), মেজর ফাইজান আলী, মেজর মোহাম্মদ সাদ নোমানী (কো পাইলট), নায়েব সুবেদার সামি উল্লাহ খান (ফ্লাইট ইঞ্জিনিয়ার), হাবিলদার মোহাম্মদ ইসমাইল (ক্রু চিফ) ও মোহাম্মদ জামিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, শান্তিরক্ষীদের মৃতদেহ উদ্ধার করে গোমায় নিয়ে যাওয়া হয়েছে এবং হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না