শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দূষিত বায়ুতে অপরাধ বাড়ে-যুক্তরাষ্ট্রের গবেষণা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দূষিত বায়ুতে অপরাধ বাড়ে-যুক্তরাষ্ট্রের গবেষণা
৬৩২ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূষিত বায়ুতে অপরাধ বাড়ে-যুক্তরাষ্ট্রের গবেষণা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক  ঢাকাঃ রাজধানী ঢাকার আশপাশ এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। অনেকে বলছেন, ডায়রিয়া ছড়িয়ে পড়ার একটি বড় কারণ দূষিত পানি। ওয়াসার পানি নিরাপদ নয়, এমন বক্তব্য অনেকেরই। তবে সবচেয়ে দূষিত পানি ঢাকার মানুষ পান করছেন কি না, সেই গবেষণার তথ্য এখনো পাওয়া যায়নি।

অতিসম্প্রতি দূষণ বিষয়ে দুটি প্রতিবেদন দেশের মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে। একটি প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি শব্দদূষণ ঢাকা শহরে। আরেকটি প্রতিবেদন বলছে, বায়ুদূষণে বিশ্বের সব নগরকে পেছনে ফেলেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, যেসব শহরে বায়ুদূষণ বেশি, সেসব শহরে অপরাধ বেশি। দূষিত বায়ু মানুষকে অনৈতিক কাজে প্ররোচিত করে।

বায়ু, পানি ও শব্দদূষণ ঢাকার অপরাধ পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে কি না, তা গবেষণার বিষয়। এ কথা ঠিক, যেকোনো দূষণের পেছনে কিছু অপরাধ থাকে। এসব অপরাধের সঙ্গে জড়িত থাকে ব্যক্তি ও ব্যক্তিচালিত প্রতিষ্ঠান।

দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন অপরাধ করে বা অনৈতিক আচরণ করে, তখন দূষণ বেড়ে যায়। তবে বায়ুদূষণের কারণে অপরাধ বা অনৈতিক আচরণ বৃদ্ধি পায়—এমন আলোচনা শুনতে পাওয়া যায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চারজন গবেষক এমন দাবি করছেন যে বায়ুদূষণের কারণে অপরাধ বাড়ে, মানুষ অনৈতিক আচরণ বেশি করে।

গবেষকেরা যুক্তরাষ্ট্রের ৯ হাজার ৩৬০টি শহরের বায়ুদূষণের এবং অপরাধের ৯ বছরের তথ্য–উপাত্ত পর্যালোচনা করেছেন। ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে এসব শহরের বায়ুর কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও অতি সূক্ষ্ম ধূলিকণা বা পদার্থের তথ্য–উপাত্ত তাঁরা নিয়েছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে। অপরাধের তথ্য তাঁরা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং প্রোগ্রাম থেকে। পর্যালোচনার জন্য তাঁরা সাত ধরনের অপরাধকে বেছে নেন—খুন, ধর্ষণ, ডাকাতি, গুরুতর আঘাত, সিঁদেল চুরি, সাধারণ চুরি ও মোটরযান চুরি।

কেন মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়? দূষিত বায়ুতে কেন মানুষ অনৈতিক কাজে উদ্বুদ্ধ হয়? নাকি মানুষ বাধ্য হয়। এসব প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করেন গবেষকেরা। এই পর্যায়ে তাঁরা আরও দুটি পর্যবেক্ষণমূলক গবেষণা করেন। দুটিই মানসিক স্বাস্থ্য বিষয়ে।

গবেষকেরা পরিশেষে বলছেন, পরিবেশ বিপর্যয় বা বায়ুদূষণ মানুষের উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। উদ্বিগ্ন মানুষের মধ্যে অনিশ্চয়তাবোধ কাজ করে। অনেকের অনৈতিক আচরণের গতি পরিবর্তন হয়।

গবেষণা প্রবন্ধটি ২০১৮ সালে অ্যাসোসিয়েশন ফর সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে ছাপা হয়েছিল। শিরোনাম ছিল ‘পলিউটেড মোরালিটি: এয়ার পলিউশন প্রেডিক্টস ক্রিমিনাল অ্যাকটিভিটি অ্যান্ড আনইথিক্যাল বিহেভিয়ার’। এই গবেষণার ফলাফলের সঙ্গে পরিবেশবিদ্যা, সমাজ–প্রতিবেশ মনোবিজ্ঞান, অপরাধবিজ্ঞান ও নৈতিকতা মনোবিজ্ঞানের সম্পর্ক রয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প