শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন
৯০৬ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলে হামলা কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপে এ মন্তব্য করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনায় সম্মত হয়েছেন রুশ নেতা।

নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বোমাবর্ষণের ফলে মারিউপোলে তৈরি হওয়া ভয়াবহতার ছবি সামনে আসার পর পুতিনের মন্তব্য জানা গেছে। মার্কিন স্যাটেলাইট কোম্পানি মাক্সার প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর রাশিয়ার কামান গোলাবর্ষণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা বলছেন, মারিউপোল শহরের পরিস্থিতি ভয়াবহ। তারা বলছেন, ‘বেসামরিকদের অবশ্যই সুরক্ষা দিতে হবে আর তারা শহর ছাড়তে চাইলে যেতে দিতে হবে। প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ এবং ত্রাণ তাদের কাছে পৌঁছাতে দিতে হবে’।

ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং বেশ কয়েকটি মানবিক গ্রুপ পুতিনের কাছে শহরটি থেকে বেসামরিকদের সরানোর পরিকল্পনা উপস্থাপন করেছেন। কর্মকর্তারা বলছেন, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন তিনি প্রস্তাবটি নিয়ে ‘চিন্তা করছেন’।

তবে ক্রেমলিনের বিবৃতিতে ইঙ্গিত মিলেছে, পুতিন এই ধরনের কোনও আশ্বাস দেননি। রুশ কর্মকর্তারা বলছেন, ম্যাক্রোঁকে পুতিন বলেছেন ‘শহরের কঠিন মানবিক পরিস্থিতি নিরসনে ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের অবশ্যই প্রতিরোধ বন্ধ করতে হবে এবং অস্ত্র সমর্পণ করতে হবে।’

ওই বিবৃতিতে বলা হয়েছে, শহরটিতে জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে এবং নিরাপদে সরে যাওয়া নিশ্চিতে রুশ বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত ফ্রান্সের প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প