শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দেশে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » দেশে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না
৬৯৪ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে না

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে এক মাসে ডায়রিয়া পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত মাসের শুরুতে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এক মাস পরে জানা যাচ্ছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডায়রিয়া রোগী বাড়ছে।

মার্চের শুরু থেকে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়তে থাকে। ১৬ মার্চ এক হাজারের বেশি রোগী ভর্তি হয়। গত শুক্রবার ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ১ হাজার ২৭৪ জন রোগী। গতকাল শনিবার প্রথম ১৬ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ৮৬১ জন। কর্তৃপক্ষ বলছে, ভর্তি রোগীদের ২৩ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরার রোগী।

আইসিডিডিআরবি জানিয়েছেন,দেশে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। হাসপাতালের বারান্দা, ওয়ার্ডের মেঝেতেও বিছানা পেতে দেওয়া হচ্ছে চিকিৎসা।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গত মাসে মোট রোগী ভর্তি ছিল ৪ হাজার ১১৬ জন। গত বছরের মার্চে যা ছিল ২ হাজার ৫৩৯ জন। গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডের প্রবেশপথের বারান্দায় ছয়টি শয্যা বাড়ানো হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডে গত শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, বারান্দায় সব রোগীই ডায়রিয়ায় আক্রান্ত। রাজশাহী মহানগর ও জেলায় গত মাসে ডায়রিয়ায় আক্রান্ত ৩ হাজার ৪৭৭ জন রোগী চিকিৎসা নিয়েছে। ফেব্রুয়ারিতে যা ছিল ১ হাজার ৯৬৭।

ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গতকাল গিয়ে দেখা যায়, ১১টি শয্যার বিপরীতে ২৭ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।

ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলার ৫ জন পল্লিচিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কাছে প্রতিদিন ৮-১০ জন রোগী খাওয়ার স্যালাইন ও ওষুধ কিনতে আসছেন।ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি হাসপাতালে বর্তমানে ১৯৫ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে ৩০টি। শয্যা খালি না থাকায় মেঝেতে রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ১ হাজার ৯৯ জন ও গত মার্চে ১ হাজার ৮৫৪ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে হাসপাতালে।

চাঁদপুর ও আশপাশের জেলা-উপজেলা থেকে গত ১২ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯৮১ জন আইসিডিডিআরবির চাঁদপুরের মতলব হাসপাতালে ভর্তি হয়েছে। দিনে গড়ে ভর্তি হয়েছে ২৪৮ জনের বেশি।

নরসিংদীতে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত জেলার সব কটি সরকারি হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে তিন হাজারের বেশি মানুষ। এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশুসহ তিনজন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লোপা চৌধুরী জানান, মার্চ মাসের প্রথম দিকে প্রতিদিন চার-পাঁচজন করে রোগী চিকিৎসা নিতে এলেও ১২ তারিখ থেকে ৮০-৮৫ জন করে রোগী আসতে শুরু করে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের তিন মাসে বিভাগের ছয় জেলায় ১২ হাজার ২৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২ জন।এই সময় পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ডায়রিয়া হলে এক প্যাকেট খাওয়ার স্যালাইন পানিতে গুলিয়ে খেতে হবে।

এই সময় শিশুরাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিবার পায়খানার পর শিশুর যত কেজি ওজন, তত চা-চামচ বা যতটুকু পায়খানা হয়েছে, আনুমানিক সেই পরিমাণ খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। খাওয়ার স্যালাইনের পাশাপাশি দুই বছরের কম বয়সী শিশু অবশ্যই মায়ের দুধ খাবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না