রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া প্রকৃত অর্থে কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করছে না: ন্যাটো প্রধান
রাশিয়া প্রকৃত অর্থে কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করছে না: ন্যাটো প্রধান
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ পশ্চিমা সামরিক মিত্রজোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া প্রকৃত অর্থে কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করছে না। এটা প্রকৃত সেনা প্রত্যাহার নয়।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান এই মন্তব্য করেন।
জেনস স্টলটেনবার্গ বলেন, এটা সেনা প্রত্যাহার নয় বরং পুনঃস্থাপন।
সেনা সংগঠিত করে পুনরায় হামলা করা হবে বলে আশঙ্কার কথা জানান তিনি।
গত মঙ্গলবার তুরস্কে বৈঠকে বসে রাশিয়া এবং ইউক্রেনের আলোচকরা। এই বৈঠকে রাশিয়া কিয়েভ এবং চেহেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং হামলা কমানোর ঘোষণা দেয়।
কিন্তু ইউক্রেনসহ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছেন, রাশিয়া ইউক্রেনে তাদের লক্ষ্য পরিবর্তন করেনি।
তারা সেনা প্রত্যাহারের নামে ভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ করার জন্য।
তবে রাশিয়া এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 