শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
৫৩৮ বার পঠিত
বুধবার, ৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের রাজধানী কিইভের কাছের বুচা শহরে ভয়াবহ নৃশংসতার ছবি সামনে আসার পর রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিএনএন জানায়, বুধবার ঘোষিত এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়েসহ দুটি বৃহত্তম ব্যাংক ও ব্যক্তি এমনকী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী এবং মেয়েও।ঊর্র্ধ্বতন এক মার্কিন প্রশাসনিক কর্র্মকর্তা সাংবাদিকদের বলেছেন, “আজ আমরা রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সার্বব্যাংক এবং বৃহত্তম প্রাইভেট আলফা ব্যাংকের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে নাটকীয়ভাবে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছি।”

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, পুতিন তার কিছু সম্পদ এই মেয়েদের নামে লুকিয়ে রেখেছেন – এমন বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্র তাদেরকে নিষেধাজ্ঞার নিশানা করেছে।

তবে পুতিন তার কোন সম্পদ দুই মেয়ে মারিয়া পুতিনা ও ক্যাটেরিনা তিকোনোভার নামে লুকিয়ে রেখেছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, রুশ এলিটদের মধ্যে এই চর্চা আছে। পুতিন, তার সহযোগীদের অনেকে এবং ধনকুবেররা তাদের সম্পদ লুকান।

পরিবারের সদস্যদের দিয়ে তাদের এই সম্পত্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায়ই কেবল নয়, বিশ্বের অন্যান্য অনেক দেশেই লুকানো থাকে জানিয়ে প্রশাসনিক এই কর্মকর্তা বলেন, “একারণেই সমন্বিতভাবে তাদের সম্পত্তি এবং বিলাসবহুল সব জিনিস জব্দ করার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই একযোগে ব্যবস্থা নেওয়াটা এজন্যই গুরুত্বপূর্ণ।”

নতুন নিষেধাজ্ঞা ঘোষণার আগে মঙ্গলবারেই সিএনএন জানিয়েছিল, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে চলেছে।

ঊর্ধ্বতন ওই মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জি-৭ এবং ইইউ এর ব্যবস্থাপনায় রাশিয়ায় কোনওরকম নতুন বিনিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ সই করার পর রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তাছাড়া, রাশিয়ার অন্যান্য যেসব ব্যক্তিবর্গ নতুন নিষেধাজ্ঞা কবলিত হয়েছেন তাদের মধ্যে আছেন, সাবেক রুশ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভসহ দেশটির নিরাপত্তা পরিষদের সদস্যরা এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

যুক্তরাষ্ট্র এর আগে ১৪০ জনের বেশি রুশ ধনকুবের এবং তাদের পরিবারের সদস্যসহ ৪ শতাধিক রুশ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না