শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | খেলাধুলা » মিশিগানে বাংলাদেশি ফুটবলার তারেক
প্রথম পাতা » আমেরিকা | খেলাধুলা » মিশিগানে বাংলাদেশি ফুটবলার তারেক
৬২১ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিশিগানে বাংলাদেশি ফুটবলার তারেক

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া,(নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের মিশিগান ম্যাডোনা ইউনিভার্সিটি টিমে সুযোগ পেয়েছেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার তারেক মিয়া। মিশিগানের অন্যতম এই ভার্সিটি টিমে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া এই ফুটবলার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তারেকের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ম্যাডোনা ভার্সিটি কর্তৃপক্ষ।এই টিমে ডাক পাওয়ায় বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বন্যা। এছাড়া তারেকের পরিবার, আত্মীয়স্বজনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও দারুণ খুশি।
তারেক ২০০৯ সালে ৬ বছর বয়সে মা-বাবার সাথে আমেরিকা আসেন। বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বর্তমানে বাস করেন মিশিগানের ডেট্রুয়েট শহরে। তার বাবার নাম নূর মিয়া এবং মায়ের নাম মিরা বেগম। তারেক ওয়ারেন শহরের ফিরজারল্যান্ড হাইস্কুলে টুয়েলভ (১২) গ্রেডে পড়েন। এ বছরের জুন মাসে তার হাইস্কুল গ্রেজুয়েশন শেষ হবে। তারেক বিবিসি নিউজ ২৪ বলেন, প্রথমে বাঙ্গালি কমিউনিটির বিভিন্ন টিমের হয়ে খেলতেন। এরপর কয়েক বছর খেলেছেন অ্যারাবিক কমিউনিটির ‘কেআসএফসি’ ক্লাবে। দীর্ঘ ৩ বছর ধরে খেলছেন ফিরজারল্যান্ড হাইস্কুল টিমে। স্কুল টিমে খেলে ম্যাডোনা ইউনিভার্সিটি টিমের নজর কাড়েন।
কৃতী ফুটবলার তারেক বলেন, আমার খেলার ব্যাপারে সবসময় সাহায্যে করেছেন আমার বাবা নূর মিয়া। কোচ ডেভিড হোয়াইটও আমাকে অনুপ্রাণিত করেছেন। তারা অপেক্ষা করছিলেন আমার উন্নতি দেখার জন্য। তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। সমগ্র আমেরিকায় ফুটবলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই।
তারেকের বাবা নুর মিয়া বলেন, ফুটবলের প্রতি তারেকের মারাত্নক টান। তারেক ইউনিভার্সিটি টিমে সুযোগ পেয়েছে। আমি অনেক অনেক খুশি। ইউনিভার্সিটি তারেকের পড়াশুনা এবং খেলাধুলার যাবতীয় খরচ বহন করার স্কলারশিপ দিয়েছে। তারেকের শিক্ষক-শিক্ষিকাসহ অনেকিই আমাকে এবং তারেকের মাকে অভিনন্দন জানিয়েছেন। স্কুলের এক অনুষ্ঠানে কোচ ডেভিড হোয়াইট বলেছেন, তারেক আমার ছাত্র। তারেক ট্যালেন্টেড খেলোয়ার। ম্যাডোনা ভার্সিটি টিমে সুযোগ পাওয়ায় আমার মনে দারুণ আনন্দ। সাকারে তারেকের যে প্রতিভা এই সুযোগ তাকে আরো এগিয়ে নিয়ে যাবে।
মিশিগান টাইগার ইউথ স্পোটিং ক্লাবের সভাপতি দেলোয়ার আনসার বলেন, এই দেশে ভার্সিটি টিম থেকেই জাতীয় দলে খেলার সুযোগ মিলে। তারেকের খেলা দেখে মনে হয়, ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। তারেক আরো এগিয়ে গিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির সুনাম বয়ে আনবে। আমি কমিউনিটির ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে তাকে শুভকামনা জানাই।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প