শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া- ইউক্রেইন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ‘উদ্বেগজনক প্রভাব পড়েছে : জাতিসংঘ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া- ইউক্রেইন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ‘উদ্বেগজনক প্রভাব পড়েছে : জাতিসংঘ
৮২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া- ইউক্রেইন যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ‘উদ্বেগজনক প্রভাব পড়েছে : জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন,ইউক্রেইন যুদ্ধ বিশ্বজুড়ে কতটা বিধ্বংসী প্রভাব ফেলেছে তার বিশদ বিবরণ দিয়েছে জাতিসংঘ। যুদ্ধের কারণে ‘ত্রিমাত্রিক সংকট’ তৈরি হয়েছে, যা সারা বিশ্বে খাদ্য, জ্বালানি ও অর্থ প্রবাহ বিঘ্নিত করেছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘‘আমরা এখন এমন একটি ঝড় মোকাবেলা করছি যেটি অনেক উন্নয়নশীল দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার হুমকি সৃষ্টি করেছে।”

এই প্রথম আনুষ্ঠানিকভাবে ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতিতে ইউক্রেইন যুদ্ধের ‘উদ্বেগজনক রকম দ্রুত প্রভাব’ পড়েছে। আর কোভিড-১৯ মহামারী ও জলবায়ু পরিবর্তনের কারণে আগে থেকেই বিশ্ব অর্থনীতি ‘ক্ষতবিক্ষত’ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, যু্দ্ধের কারণে বিশ্বে ১৭০ কোটির বেশি মানুষকে এখন খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে, যাদের এক-তৃতীয়াংশ আগে থেকেই দ্রারিদ্র সীমায় বসবাস করছিল।

গত কয়েক মাসে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৫০ শাতংশ বেড়ে গেছে। মূল্যস্ফীতি দিন দিন বাড়ছে, উন্নয়ন থমকে গেছে। অনেক দেশ তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছে।

“ওই সব দেশ যেখানে লোকজনকে স্বাস্থ্যকর খাবার পেতে লড়াই করতে হচ্ছে, যেখানে জনগণের খাবার ও জ্বালানির চাহিদা পূরণ করতে আমদানি অপরিহার্য। যেখানে ঋণের বোঝা এবং সম্পদের স্বল্পতা সরকারগুলোকে বৈশ্বিক আর্থিক অবস্থার অস্পষ্টতা মোকাবেলা করার ক্ষমতা সীমিত করে দিয়েছে।”

প্রতিবেদনে যে ত্রিমাত্রিক সংকটের (খাদ্য, জ্বালানি ও অর্থ) কথা বলা হয়েছে, তার অন্তত একটিকে বিশ্বের ১০৭টি দেশকে মোকাবেলা করতে হচ্ছে। আর ৬৯টি দেশ তিনটি সংকটেই পড়েছে।

ইউক্রেইন ও রাশিয়া বিশ্বের ৩০ শতাংশ গম ও বার্লির যোগান ‍দাতা। ইউক্রেইন যুদ্ধের ফলে পণ্যমূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

গত বছর এই সময়ে তুলনায় খাদ্যপণ্যের দাম ৩৪ শতাংশ বেড়েছে বলে জানায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ‘‘আকাশ ছোঁয়া এই পণ্য মূল্যে সব থেকে বেশি ভুগতে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে। খাদ্যপণ্যের এই উর্ধ্বগতির কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকিও বাড়ছে।

রাজনৈতিক সদিচ্ছা এবং যে সম্পদ আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ করলে অর্থনীতির উপর এই ধাক্কা কিছুটা হলেও সামাল দেয়া সম্ভব বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বের দেশগুলোকে খাদ্য পণ্য মজুদ না করা, প্রান্তিক কৃষকদের নানা সহায়তা দেওয়া, পণ্য পরিবহনের খরচ স্থিতিশীল রাখা এবং রাপ্তানির ‍উপর নানা বিধিনিষেধ প্রত্যাহার করা সহ আরও বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

তাছাড়া, বিভিন্ন দেশের সরকারকে বিশ্ব বাজারে কৌশলগত জ্বলানির মজুদ সহজ করা এবং জ্বালানির জন্য গমের ব্যবহার কমানোর আহ্বানও জানানো হয় এতে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না