কিশোরগঞ্জে ভাগনের ছুরিকাঘাতে মামার মৃত্যু
বিবিসি২৪নিউজ,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ভাগনের ছুরিকাঘাতে মামা রায়হান উদ্দিন (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভাগনে মুহসিনের (১৭) সঙ্গে মামা রায়হান উদ্দিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে কুপিয়ে উপর্যুপরি আঘাত করে মুহসিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।





বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে 