শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই
৫৬২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাড়ছে ডাকাতি-ছিনতাই

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কে বাঙালি প্রধান জ্যাকসন হাইটস এলাকায় ডাকাতির ঘটনা বাড়ছে। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির সাথে সাথে চুরি ও ছিনতাইও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে বলে অভিযোগ করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, চুরি-ডাকাতি রোধে পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে এসব ঘটনা। অপর দিকে পুলিশ বলছে, তারা প্রতিটি ঘটনা সম্পর্কে অবহিত আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। পুলিশ এ ব্যাপারে সব সময় সর্তক থাকছে বলে জানান হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্যাকসন হাইটসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। জ্যাকসন হাইটসের ৭২ ষ্ট্রীট ও ৩৭ এভিনিউতে এ রকম একটি ঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক দেড়টার দিকে নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, একজন ডিজে ব্যবসায়ী ডাকাতির মুখে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিবিসি নিউজ ২৪ জানান, কাজ শেষে রাতে বাড়ি ফেরার জন্য ৭০ ষ্ট্রীটে পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ৪ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪৬০ ডলার, মোবাইল ফোন ও ওয়ালেট লুটে নেয়। এর পর ওই ব্যবসায়ীর বুকে অস্ত্র ধরে ক্রেডিট কার্ড ও ব্যাংক ডেবিট কার্ডের পাসওয়ার্ড জেনে নেয়। তিনি জানান, তার কার্ড থেকে সেই দিন রাতেই দূর্বৃত্তরা বিভিন্ন ষ্টোর থেকে প্রায় ৬০ হাজার ডলারের কেনাকাটা করে। পরের দিন ডাকাতরা সেই ব্যবসায়ীকে হুমকি দিয়ে আরো ৫০ হাজার ডলার দাবী করে। নইলে তার ফোনে পাওয়া তার ব্যক্তিগত সব তথ্য প্রকাশ করে দেয়ার হুমকি দেয়। এই ঘটনায় সেই ব্যবসায়ী এখনও আতঙ্কে রয়েছেন।
জ্যাকসন হ্ইাটসে সম্প্রতি আরও দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে জ্যাকসন হাইটসের ৭০ ষ্ট্রীট ও ৩৭ এভিনিউতে। একটি মল্লিকা ষ্টোরে এবং অপরটি একটি নিউজষ্ট্যান্ডে।
এছাড়াও গত দুই মাসে জ্যাকসন হাইটসে আরও তিনটি ডাকাতির খবর জানা গেছে। ঘটনার কথা পুলিশ, পত্রিকা বা সোস্যাল মিডিয়ায় জানালে তাদের উপর আরও বিপদ আসতে পারে সেই আশঙ্কায় ভুক্তভোগীরা তা প্রকাশ করছেন না। শুধু এই একটি-দুটি ডাকাতির ঘটনাই নয়, সম্প্রতি চুরি ও ছিনতাইও বেড়ে গেছে জ্যাকসন হাইটসে। বিগত কয়েক বছরের চাইতে বর্তমান সময়ে এসব অপরাধ বেড়েছে অনেকগুণ বেশী। অভিজ্ঞরা বলছেন, করোনাকালে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যার ফলে নানা ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। একজন সমাজকর্মী বিবিসি নিউজ ২৪ বলেন, দুর্র্বৃত্তরা ৩/৪ জন একত্রিত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। যাদের টাকা-পয়সা, সোনা, দামী মোবাইল আছে বলে মনে হয়, তাকেই দুর্বৃত্তরা টার্গেট করে। তারপর সময় ও সুযোগ বুঝে তার সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করতেও দ্বিধা করছে না।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প