বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিএনপি নেতাদের বক্তব্য সত্য নয়: জার্মান রাষ্ট্রদূত
বিএনপি নেতাদের বক্তব্য সত্য নয়: জার্মান রাষ্ট্রদূত
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি। বুধবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গত ১৭ মার্চ তার সঙ্গে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে (জার্মান রাষ্ট্রদূত) উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি খুশি নন। কারন ওই আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোন উদ্বেগ প্রকাশ করেনি, কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে, যা সত্য নয়। অপর প্রশ্নের জবাবে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে জার্মানি। ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিক্যাব টকে স্বাগত বক্তব্য দেন ডিক্যাব সাধারন সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 