শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্ক স্টেটের লে: গভর্নর ব্রায়ান বেঞ্জামিন গ্রেফতার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নিউইয়র্ক স্টেটের লে: গভর্নর ব্রায়ান বেঞ্জামিন গ্রেফতার
৬৭৬ বার পঠিত
বুধবার, ২০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্ক স্টেটের লে: গভর্নর ব্রায়ান বেঞ্জামিন গ্রেফতার

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃঘুষ গ্রহণ এবং নির্বাচনী অভিযানের সঙ্গে জড়িত আর্থিক প্রতারণার অভিযোগে নিউইয়র্ক স্টেটের লে: গভর্নর ব্রায়ান বেঞ্জামিনকে মঙ্গলবার গ্রেফতারের পর তিনি পদত্যাগ করেছেন। গ্রেফতার করার পর বেঞ্জামিনকে ম্যানহাটানের ইউএস সাউদার্ন ডিষ্ট্রিক্ট কোর্টে ইউএস ম্যাজিষ্ট্রেট জজ ওনা ওয়াঙ এর সামনে হাজির করা হয়। এরপর তিনি পদত্যাগপত্র পাঠান। গভর্নর ক্যাথি হকুল মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বলেছেন, আমি ব্রায়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং তা অবিলম্বে কার্যকর হবে।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া চলাকালে ব্রায়ান এবং আমার কাছে সুস্পষ্ট হয়েছে যে তিনি লেফটেন্যান্ট হিসেবে দায়িত্বে থাকতে পারেন না। নিউইয়র্কারদের অধিকার রয়েছে তাদের সরকারের ওপর আস্থা বজায় রাখার এবং আমি প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। গত বছর বেশ ক’জন নারী যখন গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনয়ণ করে তখন তাকে পদত্যাগ করতে হয় এবং লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল তার স্থরাভিষিক্ত হন। এরপর তিনি বেঞ্জামিনকে তার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দান করেন। হকুল গত সপ্তাহেও বেঞ্জামিনের প্রতি তার সমর্থনের কথা ঘোষণা করেছেন। সাবেক স্টেট সিনেটর ব্রায়ান বেঞ্জামিনকে গত মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তিনি গতবছর নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে একজন রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছে অবৈধ উপায়ে ডোনেশন গ্রহণ করেন এবং বিনিময়ে তিনি উক্ত বিনিয়োগকারী স্টেটের তহবিল থেকে অর্থ লাভের ব্যবস্থা করে দেন বলে অভিযোগ আনা হয় এবং তদন্তে তা প্রমাণিত হয়েছে বলেও জানা গেছে। ডেভেলপার জেরাল্ড মিগডলকে গত নভেম্বরে গ্রেফতা করা হয় এবং তার বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতায় তিনি যে অর্থ প্রদান করেছেন সেই উৎস গোপন করার অভিযোগ আনা হয়। জাস্টিস ডিপার্টমেন্ট কর্মকর্তারা বলেছেন যে এ ঘটনায় জড়িত আরেক ব্যক্তি, তিনিও নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে প্রার্থী ছিলেন, কিন্ত তখন তিনি বেঞ্জামিনের নাম প্রকাশ করেননি। ওই সময় বেঞ্জামিন একজন স্টেট সিনেটর ছিলেন এবং কম্পট্রোলার পদে দলীয় প্রাইমারিতে চতুর্থ অবস্থানে ছিলেন।
ব্রায়ান বেঞ্জামিনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ায় তার সমালোচকরা এখন ক্যাথি হকুলকে তুলোধুনা করছে তার বিচক্ষণতার অভাবের কারণে এবং অভিযোগ তুলছে যে স্টেট গভর্নর ফান্ড রেইজিং এর নামে মাসের পর মাস দুর্নীতিমূলকভাবে অর্থ আহরণ করেছেন এবং ব্যবসায়ীদের স্টেটের তহবিল থেকে অর্থ লাভের সুযোগ করে দিয়েছেন। অভিযোগকারীরা আরও বলেছেন যে অ্যালবেনি দীর্ঘদিন ধরেই দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে। বিত্তবান ও ক্ষমতাধরদের অর্থের জন্য রাজনীতিবিদরা স্টেটের আনুকূল্যের বাণিজ্য করছেন। এখন তা বন্ধ করতে হবে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না