শিরোনাম:
●   নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি ●   মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » মিডিয়া ওয়াশ | রাজনীতি » পরিবেশ বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু : তথ্যমন্ত্রী
প্রথম পাতা » মিডিয়া ওয়াশ | রাজনীতি » পরিবেশ বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু : তথ্যমন্ত্রী
৭৭০ বার পঠিত
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশ বিনষ্টকারীরা দেশ ও জাতির শত্রু : তথ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্নভাবে যারা পরিবেশ বিনষ্ট করছে, তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনার হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রকৃতির ওপর যে অত্যাচার আমরা করছি, এরপরও কিন্তু পরিবেশ আমাদের প্রতি বিরূপ হয়নি। যারা নিজের স্বার্থে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করছে এবং যারা বড় বড় শিল্পপতি তাদের স্বার্থে শিল্প উৎপাদনের জন্য পরিবেশ প্রকৃতিকে মাথায় না রেখে নদীকে গলা টিপে মারছে- তারাও দেশ, জাতি ও মানুষের শত্রু। তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, এই পৃথিবীর মালিক কিন্তু শুধু আমরা নই, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে অন্য প্রাণিরাও এর মালিক। পৃথিবীর সমস্ত সম্পদ আামাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি। কিন্তু ভবিষ্যতে আমাদের প্রয়োজন নিয়ে মাথা ঘামাচ্ছি না। এক সময় ডাইনোসর পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে। সেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, আজকে পৃথিবী উষ্ণ হচ্ছে। এই যে তাপমাত্রা বাড়ছে এটা আমাদের কারণে বাড়ছে। শুধু তাপমাত্রা বাড়ছে না সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফ গলছে। আরো অনেক নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এগুলো পৃথিবীর উষ্ণায়নের কারনে ঘটছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় দেশের মানুষ সচেতন নয়। ঢাকা শহরে দুই কোটি মানুষ বাস করেন। সবাই মনে করে, পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু ঢাকা সিটি করপোরেশনের। এভাবে একটা শহর কোনোভাবে বসবাস উপযোগী রাখা সম্ভব নয়।

যথেচ্ছা পলিথিন ব্যবহারের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আমি নিজে কখনও পলিথিন ব্যবহার করি না। পলিথিন বন্ধে একটা আইন আছে। কিন্তু এখন সবকিছুতে পলিথিন দেওয়া হয়। কিছুদিন অভিযান পরিচালনা করে আবার হাওয়ায় মিলিয়ে যায়। মানুষ যদি পলিথিন না নিতেন, তাহলে পলিথিন আসতো না। মানুষকে সচেতন করতে হবে। নাহলে কোনো কিছুই রক্ষা পাবে না।’

তিনি বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে নেতৃত্ব দিচ্ছেন। এই স্পিড সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে পরিবেশ রক্ষা করা সম্ভব।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চোরম্যান অধ্যাপক বজলুল হক খন্দকারের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন বাংলাদেশ সেন্ট্রাল ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ, বাংলাদেশ কাউন্সিল অব সাইন্স এন্ড ইন্ডস্ট্রিয়াল রিসার্স-এর চেয়ারম্যান অধ্যাপক আফতাব আলী শেখ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।



এ পাতার আরও খবর

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
বাংলাদেশের জনগণ বলছে আপনারা পাঁচ বছর থাকুন: জেটিও নিউজকে ড. ইউনূস বাংলাদেশের জনগণ বলছে আপনারা পাঁচ বছর থাকুন: জেটিও নিউজকে ড. ইউনূস
নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ মিলল মেঘনায় নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের লাশ মিলল মেঘনায়
গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ৫ সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ৫ সাংবাদিক নিহত
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার জন্য দায়ী নয়: প্রেস উইং সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার জন্য দায়ী নয়: প্রেস উইং
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ
জামায়াতকে সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব জামায়াতকে সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব
উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

আর্কাইভ

মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?