শিরোনাম:
●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
রবিবার, ১ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঈদে যুক্তরাষ্ট্র ছাড়ছে ১০ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ঈদে যুক্তরাষ্ট্র ছাড়ছে ১০ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি
৬২৯ বার পঠিত
রবিবার, ১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে যুক্তরাষ্ট্র ছাড়ছে ১০ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ প্রবাসী জীবনযাত্রার বিষন্নতা থেকে একটু আনন্দ পেতে পরিবারের স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এবারে ঈদুল ফিতরে আগামীকাল দেশে ফিরছেন প্রায় ১০ সহস্রাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা গত দুই বছরে চারটি ঈদে দেশে গিয়ে নিকটাত্মীয়দের সাথে দেখা করতে পারেননি। তাই এবারে ঈদুল ফিতরে প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে দেশে পৌঁছেছেন। বাকিরা ঈদের আগেই দেশে পৌঁছবেন।
ক্যালেন্ডার অনুযায়ী আগামী সোমবার (২ মে) যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক প্রায় দুই মাস আগে থেকেই প্রবাসীরা দেশে ফেরার প্রস্তুতি গ্রহণ করে বিমান টিকিট ক্রয় করেন। গত এক সপ্তাহ আগে থেকেই তারা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
নিউইয়র্কের বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির সূত্রে জানা গেছে, গত দুই বছর ঈদের মৌসুমে নিউইয়র্ক-ঢাকাগামী যাত্রীর কাছে তারা তেমন কোনো টিকেট বিক্রি করতে পারেননি, কিন্তু এবারে টিকিট বিক্রির হার চারগুণ বৃদ্ধি পেয়েছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে প্রায় শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্সি রয়েছে। শুধু নিউইয়র্কেই প্রায় ২০টি ট্রাভেল এজেন্সি ২শ-৩শ করে নিউইয়র্কে-ঢাকাগামী যাত্রীর টিকেট বিক্রি করেছে। কেউ কেউ বিক্রি করেছে ৫শ’র বেশি। বিবিসি নিউজ ২৪ কথা বলে
জানা গেছে, অনেক প্রবাসীর ঈদে দেশে ফেরার ইচ্ছা থাকলেও উচ্চ শ্রেণীতে পড়ুয়া ছেলে-মেয়েদের স্কুল থেকে দীর্ঘ ছুটি না মেলায় তারা দেশে ফিরতে পারছেন না। আগামী কুরবানির ঈদে গ্রীষ্মকালীর স্কুল ছুটিতে তারা দেশে ফিরে পরিবার পরিজনদের সাথে মিলিত হবেন। তখন ঈদে দেশে ফেরা প্রবাসীর সংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
অপর একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্ক, নিউজার্সি, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি ও কেন্টাকির প্রায় অর্ধশত স্কুল-কলেজে গত ৫-৬ বছর আগে থেকেই শিক্ষার্থীদের খাবারের তালিকায় হালাল খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব স্কুলের কার্যতালিকায় একদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এসব স্কুলের উচ্চ শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে ঈদের ছুটিতে দেশে ফিরতে পারছেন না। তাদের অভিভাবকরা ঈদের ছুটির সঙ্গে তাদের অবকাশ ছুটি মিলিয়ে ৩-৪ সপ্তাহের জন্য দেশে ফিরছেন বলে বিবিসি নিউজ ২৪ কে জানান |



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

আর্কাইভ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ