বুধবার, ৪ মে ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বের বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম
বিশ্বের বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। যার বাজার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকারও বেশি। সেইসঙ্গে দেশে মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৮ শতাংশ করোনার টিকা দিতে আমরা সক্ষম হয়েছি; যা মোট জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।
বুধবার (৪ মে) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ ঠেকানো কোনো যাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিক-নির্দেশনায় ও আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।
জাহিদ মালেক বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, টিকা গ্রহণ করেছি বিধায় দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উৎযাপন করতে পেরেছি।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সেদেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।
এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 