শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৫ মে ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া তেল নিষেধাজ্ঞাঃ চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়ন
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া তেল নিষেধাজ্ঞাঃ চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়ন
৬২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া তেল নিষেধাজ্ঞাঃ চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়ন

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব মুকুল, (ইইউ) প্রতিনিধিঃ, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তাতে তারা একমত হতে পারবে না। স্লোভাকিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে দেশটি বলেছে, রাশিয়ার জ্বালানি তেলের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে তার আরো বেশি সময়ের প্রয়োজন।

ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন তেল নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব তুলেছে। খসড়া প্রস্তাব অনুসারে- আগামী ছয় মাসের মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ হবে এবং চলতি বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল ও তেলজাত পণ্য আমদানি নিষিদ্ধ হবে। তবে স্লোভাকিয়া ও হাঙ্গেরির জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে এ প্রস্তাবে। দেশ দুটি রাশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সে কারণে এ দুই দেশ ২০২৩ সালের শেষ পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনতে পারবে।

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন
এ সম্পর্কে স্লোভাকিয়ার উপ অর্থমন্ত্রী ক্যারেল গালেক মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে বলেন, প্রস্তাবিত সময়সীমা দুর্ভাগ্যজনকভাবে মোটেই পর্যাপ্ত নয়। তিনি বলেন, “আমরা অন্তত তিন বছর সময় আশা করছি।” ক্যারল জানান, তার দেশে যেসব ভারী তেল শোধনাগার রয়েছে সেগুলোতে রাশিয়ার তেল প্রয়োজন, প্রস্তাবিত সময়ের মধ্যে এর বিকল্প ব্যবস্থা করা অসম্ভব।

স্লোভাকিয়া রাশিয়া থেকে তার মোট চাহিদার শতকরা ৯৬ ভাগ তেল আমদানি করে থাকে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার যে প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে স্লোভাকিয়া বলছে, এর মাধ্যমে ইউরোপীয় অর্থনীতি ধ্বংস হবে। ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও ইউক্রেনও ক্ষতিগ্রস্ত হবে।

ইউরোপীয় ইউনিয়নের এই খসড়া প্রস্তাব পাস করতে হলে জোটের ২৭টি দেশকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু এরইমধ্যে হাঙ্গেরি এই প্রস্তাব মানবে না বলে জানিয়েছে। দেশটির জ্বালানি নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা গ্যারান্টি দিতে পারেনি।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না