শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে ভবন ধসে ৫৩ জন নিহত
চীনে ভবন ধসে ৫৩ জন নিহত
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে।
গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে, তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজের পর শুক্রবার সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।
সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।
ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে। দুর্বল অবকাঠামো, নিরাপত্তা অব্যবস্থাপনা এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 