শিরোনাম:
●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ ●   জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ ●   এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি ●   ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া ●   কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

BBC24 News
রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » টুইটার থেকে এক হাজার কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক!
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » টুইটার থেকে এক হাজার কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক!
৮০৬ বার পঠিত
রবিবার, ৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টুইটার থেকে এক হাজার কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক!

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ সম্প্রতি রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এখনও মালিকানা বুঝে পাননি তিনি। তবে এর আগেই বিশ্বের এই শীর্ষ ধনীর বেশ কিছু পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে।যার মধ্যে রয়েছে, টুইটারের ১০০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনাও। এছাড়া সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের আয় পাঁচগুণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে মাস্কের। ৭ মে (শনিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডেইলি মেইল।প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কেনার কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারের এক হাজার কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন ইলন মাস্ক। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, রেকর্ড পরিমাণ অর্থে টুইটার কিনে নেওয়ার পর এখন প্রতিষ্ঠানটির মালিকানা আনুষ্ঠানিকভাবে উঠবে মাস্কের হাতে। তবে এ কাজে ছয় মাসের মতো সময় লাগতে পারে। আর এরপরই মাস্ক টুইটারের বহু কর্মীকে বরখাস্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে।কিন্তু এরপরই পরবর্তী তিন বছরের মধ্যে ইলন মাস্ক টুইটারে হাজার হাজার নতুন নিয়োগ সম্পন্ন করবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টুইটারের কর্মী সংখ্যা সাড়ে ৭ হাজার। হাজারও নতুন নিয়োগের কাজ সম্পন্নের পর সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পৌঁছাবে প্রায় ১১ হাজারে। তবে টুইটারে নতুন চাকরি পেতে যাওয়া এসব মেধাবীদের বেশিরভাগই নিয়োগ পাবেন প্রকৌশলখাতে।ডেইলি মেইল বলছে, ২০২৩ সালে টুইটারে কর্মচারীর সংখ্যা ৮ হাজার ৩৩২ জনে নেমে আসার আগে চলতি বছর তা ৯ হাজার ২২৫ জনের মধ্যে ওঠা-নামা করতে পারে। এরপর ২০২৫ সালের মধ্যে টুইটারে যোগ হবে আরও ২ হাজার ৭০০ কর্মী।প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেন ইলন মাস্ক। সেখানে বলা হয়েছে, টুইটারের মালিকানা হাতে পাওয়ার পরপরই বেশিরভাগ ছাঁটাইয়ের কাজ সম্পন্ন করা হবে। বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা মাস্কের এই পরিকল্পনা দেখেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।এছাড়া মালিকানা বুঝে পাওয়ার পর টুইটারের বার্ষিক আয় পাঁচগুণ বাড়ানোর পরিকল্পনা করছেন ইলন মাস্ক। ২০২১ সালে টুইটারের বার্ষিক আয় ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। তবে এই আয় ২০২৮ সালের মধ্যে ২ হাজার ৬৪০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে মাস্কের।



আর্কাইভ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে