শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৯ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রে রহস্যজনক হেপাটাইটিসে পাঁচ শিশুর মৃত্যু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » যুক্তরাষ্ট্রে রহস্যজনক হেপাটাইটিসে পাঁচ শিশুর মৃত্যু
৯৯১ বার পঠিত
সোমবার, ৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে রহস্যজনক হেপাটাইটিসে পাঁচ শিশুর মৃত্যু

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে শতাধিক শিশুর শরীরে রহস্যজনক ও গুরুতর যকৃতের সমস্যা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোসহ বিশ্বের ২০টি দেশে প্রায় ৩০০ শিশুর শরীরে সম্ভাব্য গুরুতর হেপাটাইটিস শনাক্ত হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া গেল।রোগ-ব্যাধি বিষয়ক শীর্ষ মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) রহস্যজনক এই হেপাটাইটিস সম্পর্কে সতর্ক করার পর যুক্তরাষ্ট্রের প্রায় ২৪টি রাজ্যে এই হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। মার্কিন চিকিৎসাবিদরা এই রোগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।চিকিৎসাবিজ্ঞানে যকৃতের টিস্যুর প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। করোনা মহামারির পর অ্যাডেনোভাইরাস নামক একটি সাধারণ ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ওই ভাইরাসটি থেকে রহস্যময় ধরনের হেপাটাইটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসাবিজ্ঞানীরা। গত শুক্রবার সিডিসির গবেষক জে বাটলার বলেন, ‘কী কারণে এই অসুস্থতা হচ্ছে, তা স্পষ্ট নয়। অসুস্থ শিশুদের অর্ধেকের শরীরে অ্যাডেনোভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত না, এটাই অসুস্থতার কারণ কি না। ’অ্যাডেনোভাইরাসের বেশ কয়েকটি ধরন রয়েছে। এর মধ্যে অনেক ক্ষেত্রে সর্দি, জ্বর, গলা ব্যথা ও চোখ গোলাপি হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। আবার কয়েকটি ধরনে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহসহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। হেপাটাইটিস ভাইরাসগুলো ভাইরাস এ, বি, সি, ডি এবং ই নামে পরিচিত। এসব ভাইরাসের কোনোটিই নতুন এই হেপাটাইটিসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে শনাক্ত করা যায়নি।যুক্তরাষ্ট্রে আক্রান্ত হওয়া শিশুদের বেশিরভাগের বয়স তিন বছরের কম। এদের মধ্যে প্রায় সব শিশুকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আটজনের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। গত নভেম্বরে অ্যালাবামা অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা প্রথমবারের মতো গুরুতর হেপাটাইটিস পরীক্ষার জন্য ৯টি শিশুর নমুনা সংগ্রহ করেন। তখন থেকেই রহস্যের সূত্রপাত। যে ভাইরাসের কারণে সাধারণত হেপাটাইটিস হয়, পরীক্ষায় শিশুদের শরীরে সেই ভাইরাস শনাক্ত হয়নি। বরং শনাক্ত হয় অ্যাডেনোভাইরাস।সিডিসির জে বাটলার বলেন, ‘ওই শিশুদের কাউকেই কভিড টিকা দেওয়া হয়নি। তাই কভিড টিকার কারণে এই রোগের বিস্তার ঘটার বিষয়ে অনলাইনে যেসব জল্পনা-কল্পনা চলছে, তা ভুল। ’সাধারণত ভাইরাসের বিস্তার না ঘটা পর্যন্ত হেপাটাইটিসের কোনো উপসর্গ প্রকাশ পায় না। তবে বিস্তার ঘটলে যকৃতের প্রদাহ, জ্বর, ক্লান্তি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি হওয়া, পেটের ব্যথা, গাঢ় মূত্র, ফ্যাকাশে রঙের মল, গাঁটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না