শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি করে ১০ জনকে হত্যা, হামলাকারী গ্রেফতার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি করে ১০ জনকে হত্যা, হামলাকারী গ্রেফতার
৭৩৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি করে ১০ জনকে হত্যা, হামলাকারী গ্রেফতার

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে মুদি দোকানে (গ্রোসারি শপ) বন্দুক হামলাকারীকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারকের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। নিউইয়র্কের কনক্লিনের ১৮ বছর বয়সী পেটন গেন্ড্রন নামের শ্বেতাঙ্গ যুবক স্থানীয় সময় শনিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে একটি সাদা কাগজের গাউন এবং মুখোশ পরে টপস্ নামের একটি মুদি দোকানে (গ্রোসারি) ঢুকে এলোপাতাড়ি বন্দুক হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে।ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার সন্ধ্যায় বাফেলো সিটি কোর্টে নেওয়া হলে গেলে পুলিশ কর্মকর্তারা তাকে ঘিরে রাখেন। গেন্ড্রন নিষ্ঠুর ছিলেন জানার পরও কারণ তার আদালতে নিযুক্ত আইনজীবী তার পক্ষে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে নির্দোষ দাবি করেন। তাকে জামিন ছাড়াই রিমান্ডে নিয়ে বৃহস্পতিবার আদালতে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।পুলিশ কর্মকর্তারা জানান, পেটন অসুস্থ। বন্দুক হামলা চালানোর জন্য বিংহামটনে তার বাড়ি থেকে প্রায় ২০০ মাইল গাড়ি চালিয়েছিলেন এবং ভারি অস্ত্রে সজ্জিত এবং কৌশলগত গিয়ার পরেছিলেন।এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া একটি সংবাদ সম্মেলনে বলেন, সুপার মার্কেট পার্কিং লটে শুটিং শুরু হয় এবং বাফেলো পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আগে স্টোরে চলতে থাকে। এটা ছিল খুবই খারাপ পরিস্থিতি। এটি ছিল আমাদের সম্প্রদায়ের ভালো প্রতিবেশীদের শহরের বাইরের কারো কাছ থেকে সরাসরি জাতিগতভাবে অনুপ্রাণিত ঘৃণামূলক অপরাধ। আমাদের সম্প্রদায়ের মধ্যে এসে আমাদের ওপর সেই মন্দ চাপানোর চেষ্টা করা হয়েছে।বিশেষ এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া বলেন, এফবিআই ঘটনাটিকে একটি ঘৃণামূলক অপরাধ এবং জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার মামলা হিসেবে তদন্ত করছে।বাফেলো পুলিশ নিশ্চিত করেছে যে, শনিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বাফেলোর ইস্টসাইডে জেফারসন অ্যাভিনিউতে টপস মার্কেটে জাতিগতভাবে অনুপ্রাণিত পেটন গেন্ড্রন এলোপাতাড়ি বন্দুক হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেন।প্রথমে পার্কিং লটে থাকা চারজনের ওপর গুলি চালায়। তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এরপর সে টপস্ সুপার মার্কেটে প্রবেশ করে। সেখানে সিকিউরিট গার্ডের সঙ্গে গুলিবিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করে বন্দুকধারী। এরপর শপিং করতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে থাকে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সে নিজের গলায় বন্দুক ধরে আত্মহত্যার ভঙ্গি করে। পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?