সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে তিন স্থানে নির্বিচারে গুলি, নিহত ৯
যুক্তরাষ্ট্রে তিন স্থানে নির্বিচারে গুলি, নিহত ৯
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের তিনটি শহরে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জনের প্রাণ গেছে। এছাড়া ২৮ জন মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে।পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধে রূপ নেয়। জনাকীর্ণ বার ও রেস্তোরাঁ এলাকায় নির্বিচারে গুলি চালালে তিন জনের প্রাণ যায়। এছাড়া ১২ জন আহত হয়। গুলির শব্দে মানুষজন পালানোর চেষ্টা করলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
পুলিশ বলছে, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে গুলি চালানো শুরু হলে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়।
রবিবার ভোররাতে মিশিগানের সাগেনওতে আরেকটি গুলির ঘটনায় তিন জন নিহত ও ২ জন আহত হয়।
পুলিশ বলেছে, আগের দুই ঘটনায় সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওয়ে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল।
তবে এসব ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 