শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ জুন ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আবারও বাড়ল ডলারের দাম
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আবারও বাড়ল ডলারের দাম
৭৪৪ বার পঠিত
সোমবার, ৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও বাড়ল ডলারের দাম

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক ঢাকাঃ দেশে বাজারের উপর ডলারের দর নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়ার পর টাকা আরও সস্তা হয়েছে; সবশেষ প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা।

এ নিয়ে ডলারের দর বেঁধে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পর তিন দফায় ডলারের দাম বাড়ল। আর মে মাসে চার দফা কমেছিল টাকার মান।

সোমবার ব্যাংকগুলোর চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৯১ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

এর অর্থ সবশেষ দফায় টাকা আরও সস্তা হয়েছে ৪৫ পয়সা।

এর আগে ডলারের দর বেঁধে দেওয়ার নিয়ম তুলে দেওয়ার দিন বৃহস্পতিবার দুই দফায় আগের দিনের চেয়ে বেশি দরে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে ওই দিন দু’বার টাকার মান কমে যায়।

বৃহস্পতিবার প্রথম দফায় ব্যাংকগুলোর কাছে ৮৯ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করা হয় সাড়ে ১৩ কোটি ডলার।

মুখপাত্র সিরাজুল জানান, ওইদিন দ্বিতীয় দফায় জরুরি চাহিদা মেটাতে আরও ৫০ লাখ ডলার বিক্রি করা হয় ৯১ টাকা ৫০ পয়সায়।

এতে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার দিনই টাকার মান কমে আড়াই টাকা। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে টাকা এতটা দর হারায়নি। এর আগে দর কমেছিল একদিনে সর্বোচ্চ ১টাকা ১০ পয়সা।

গত বুধবার সাম্প্রতিক সময়ে চাহিদা সংকটে অস্থির হয়ে ওঠা ডলারের বাজারে প্রধান এ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণের অনুসরণ করে আসা ‘ম্যানেজড এক্সচেঞ্জ রেট’ তুলে নেওয়ার কথা ব্যাংকগুলোকে জানায় বাংলাদেশ ব্যাংক।আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে গত কয়েক মাস ধরে। রপ্তানি ও রেমিটেন্স থেকে আমদানি খরচ মেটানোর মত ডলার মিলছে না। এ কারণে ডলারের সরবরাহে টান পড়েছে, যা প্রধান এ বৈদেশিক মুদ্রার বাজারকে চড়া করে তোলে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ডলারের বিনময় হার বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে। তবে নিজেদের মধ্যে ডলার লেনদেনে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির দরকে ‘অনুসরণ’ করতে বলা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল বলেন, “বাজারের চাহিদা ও সরবরাহে ভারসাম্য রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করতে বাধ্য হয়েছে। সোমবার ব্যাংকগুলোকে সাপোর্ট দিতে এক কোটি ডলার বিক্রি করেছে।”

এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, “ওপেন মার্কেট অনুযায়ী ডলারের দাম ঠিক হবে। এটি না করলে রেমিট্যান্স কমে যাবে বলে ব্যাংকাররা জানিয়েছেন। তবে বাজারের উপর ছেড়ে দিলেও বাংলাদেশ ব্যাংক তা মনিটরিং করবে।”



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না