যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিমান বিধ্বস্ত
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বসতবাড়ির ওপর আছড়ে পড়েছে বিমান। তবে জীবিত আছেন বিমানের পাইলট! বিমানে পাইলাট ছাড়া আর কেহ ছিল না।
৭ জুন (মঙ্গলবার) এই বিরল ঘটনা দেখলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।দেশটির বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ হেমেট শহরে বিধ্বস্ত হয় উড়োযানটি। পাইলট নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিমানটি আছড়ে পড়ে একটি বাড়ির ওপর। বিমানে থাকা একমাত্র আরোহী পাইলট গুরুতর আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়লেও ওই বাড়িতে অবস্থানরত দুই বাসিন্দা অক্ষত রয়েছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।





যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 