শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দঃ আফ্রিকায় নাইট ক্লাবে ১৭ জনের মরদেহ
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » দঃ আফ্রিকায় নাইট ক্লাবে ১৭ জনের মরদেহ
৬৮২ বার পঠিত
রবিবার, ২৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দঃ আফ্রিকায় নাইট ক্লাবে ১৭ জনের মরদেহ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরের একটি নাইট ক্লাব থেকে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

আজ রোববার সকালে ইনিওবেনি টাভেরন নামের একটি নাইট ক্লাব থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনের আহত হওয়ার খবর জানা গেছে।

নিউজরুম আফ্রিকা টিভিকে পুলিশের এক মুখপাত্র বলেন, ‘নাইট ক্লাবটির আশপাশের এলাকাটি এখন তদন্তাধীন। কারণ, আমরা সবার সঙ্গে কথা বলছি।’

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেমবিনিকোসি কিনানা বলেন, ‘(তদন্তের) এই পর্যায়ে আমরা কোনো গুজব ছড়াতে দিতে চাচ্ছি না।’

দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্টার্ন কেপের ইস্ট লন্ডন শহরে ওই নাইট ক্লাবটিতে দেশটির জরুরি সেবা বিভাগের অনেক সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের স্বজনদের এখনো মরদেহ দেখতে দেওয়া হয়নি। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্টার্ন কেপের প্রাদেশিক পুলিশ কমিশনার নোমথেথেলেলি লিলিয়ান বলেন, ‘টাভেরনের (নাইট ক্লাব) ভেতরে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।’

পদদলিত হয়ে মৃত্যুর সন্দেহের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি। ঘটনার পর আর বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। বিবিসি বলছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেমবিনিকোসি সাংবাদিকদের জানিয়েছেন, নাইট ক্লাবের ভেতরে যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছর।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক