শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জি-৭ নেতাদের হুশিয়ারি করলেন- পুতিন
জি-৭ নেতাদের হুশিয়ারি করলেন- পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকের মধ্যাহ্নভোজে আন্তর্জাতিক জোটটির নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে রসিকতা করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের খোলা শরীরের ছবি প্রসঙ্গে মজা করে বলেন, আমরাও কি আমাদের কোট খুলে ফেলব? আমাদেরও কি সম্পূর্ণ পোশাক খুলে ফেলা উচিত। রসিকতার ছলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমাদেরও দেখাতে হবে যে, আমরা পুতিনের চেয়ে দৃঢ়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-সেভেন নেতাদের রসিকতার জবাব দিয়েছেন। তিনি বলেন, আমি জানি না তারা ঠিক কতটুকু কাপড় খুলতে চেয়েছিলেন। কোমর পর্যন্ত, নাকি কোমরের নিচে। তবে আমি মনে করি তারা সেটা করলে জঘন্য দেখাবে।
পুতিন বলেন, ছবিতে ভালো দেখাতে হলে অ্যালকোহল কমাতে হবে এবং খেলাধুলায় অংশ নিতে হবে।
প্রকৃত ঘটনা হলো— জি-সেভেন নেতারা পুতিনের ২০০৯ সালের একটি ছবির দিকে ইঙ্গিত করে ওই রসিকতা করেন। পুতিনের ওই ছবিতে দেখা যায়, মাথায় কাউবয় টুপি, আর পরনে খাকি প্যান্ট। সাইবেরিয়ার তুবা অঞ্চলে খালি গায়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন তিনি। এ ছাড়া আরেকটি ছবিতে তাকে খালি গায়ে মাছ ধরতে দেখা যায়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 